| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

চিরকুট লেখে প্রকৌশলীর আত্মহত্যা

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ১৭, ২০২৫ ইং | ১৬:৩৪:০৯:অপরাহ্ন  |  ১৩৮৮৫৫৪ বার পঠিত
চিরকুট লেখে প্রকৌশলীর আত্মহত্যা
ছবির ক্যাপশন: ছবি: সংগৃহীত

সিনিয়র রিপোর্টার: নিখোঁজের একদিন পর রাজধানীর হাতিরঝিল থেকে এ. জে. এম. লুৎফে রব্বানী (৬৮) নামে এক অবসরপ্রাপ্ত প্রকৌশলীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে হাতিরঝিলের পুলিশ প্লাজা এলাকায় তার মরদেহ ভাসতে দেখা যায়। এরপর খবর পেয়ে পুলিশ তার মৃতদেহ উদ্ধার করে। এর আগে ১৫ অক্টোবর রাতে চিরকুট লিখে রাজধানীর গুলশানের বাসা থেকে বের হন তিনি। এরপর থেকে তার খোঁজ মিলছিল না।


হাতিরঝিল থানার ওসি মোহাম্মদ রাজু বলেন, নিখোঁজের ঘটনায় নিহতের পরিবার বৃহস্পতিবার গুলশান থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। জিডির ছবির সঙ্গে মরদেহের মিল পাওয়া যায়। খবর পেয়ে স্বজনরা এসে মরদেহ শনাক্ত করেন। মরদেহে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি আত্মহত্যার ঘটনা হয়ে থাকতে পারে। তবে ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে। স্বজনরা মৃত্যুর বিষয়ে কোনো অভিযোগ করেননি। তাই এ ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যু মামলা হয়েছে।


নিহতের স্বজনের বরাত দিয়ে হাতিরঝিল থানা পুলিশ জানায়, মেয়েকে নিয়ে গুলশান-১ নম্বরের ১৩৬ নম্বর সড়কের ১১/বি নম্বর বাসায় থাকতেন লুৎফে রব্বানী। তিনি পারকিনসন ও ডিমেনশিয়া রোগে ভুগছিলেন। বুধবার রাতে তিনি একটি চিরকুট লিখে বাসা থেকে চলে যান। তাতে লেখা ছিল- ‘আমি অসুস্থ, সবাই আমাকে মাফ করে দিও।’ 


রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪