| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

দুর্নীতির বিরুদ্ধে জনগণকে এগিয়ে আসতে হবে : দুদক কমিশনার

reporter
  • আপডেট টাইম: মে ১৯, ২০২৫ ইং | ০০:০০:০০:পূর্বাহ্ন  |  ১৮৫২১০৯ বার পঠিত
দুর্নীতির বিরুদ্ধে জনগণকে এগিয়ে আসতে হবে : দুদক কমিশনার
ছবির ক্যাপশন: ছবি সংগৃহীত

স্টাফ রিপোর্টার : দুর্নীতি দমন কমিশনের (দুদক) কমিশনার (অনুসন্ধান) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাফিজ আহ্সান ফরিদ বলেছেন, দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধে জয়লাভ দুদকের একার পক্ষে সম্ভব নয়, জনগণকে এগিয়ে আসতে হবে।

সোমবার (১৯ মে) সুনামগঞ্জ শিল্পকলা একাডেমির হাছন রাজা মিলনায়তনে ‘আসুন, দুর্নীতির বিরুদ্ধে একতাবদ্ধ হই’ শ্লোগানে, দুর্নীতি দমন কমিশন এর আয়োজনে, জেলা প্রশাসন ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহযোগিতায়, দুদকের ১৭৬তম গণশুনানি অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় দুদক কমিশনার বলেন, দুর্নীতি সমাজের একটা ব্যাধি নয়, শোষণেরও হাতিয়ার। দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধে দুদক চালিকা শক্তি হতে পারে। পরিবার ও সমাজে ঘুষখোর ঘৃণিত ও অসম্মানিত ব্যক্তি।

২০২৪ এর ছাত্র-জনতা গোটা জাতিকে প্রতিবাদী হতে শিখিয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘আপনারা প্রতিবাদী হোন, ঘুষ দিবেন না, দুদকের টোল ফ্রি হট লাইন ১০৬-এ ফোন দিয়ে আপনার অভিযোগ দেন, চিৎকার করে লোকজন ডাকবেন, ভিডিও করবেন তাহলে প্রতিষ্ঠানিক দুর্নীতি কমবে।’ তিনি আশা করেন আগামী একবছরের মধ্যে সুনামগঞ্জ ঘুষ-দুর্নীতিমুক্ত জেলা হবে।

সুনামগঞ্জের জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়ার সভাপতিত্বে দুদকের মহাপরিচালক (প্রতিরোধ)  মো. আকতার হোসেন, পুলিশ সুপার তোফায়েল আহম্মেদ এবং দুদকের সমন্বিত জেলা কার্যালয় সিলেটের উপ-পরিচালক রাফী মো. নাজমুস সাদাত বক্তৃতা দেন।  বক্তারা ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে দুর্নীতি ও বৈষম্যমুক্ত সমাজ প্রতিষ্ঠায় সকলকে সজাগ হওয়ার আহ্বান জানান। 

গণশুনানিতে ১৮টি সরকারি দপ্তরের বিরুদ্ধে মোট ৪৫টি অভিযোগের শুনানি অনুষ্ঠিত হয়। এরমধ্যে শাল্লা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে সরকারি চাকুরী বিধিমালা অনুযায়ী অসদাচরণসহ বিভিন্ন অভিযোগের প্রাথমিক অনুসন্ধানের প্রেক্ষিতে তাকে স্থায়ী বরখাস্তের জন্য শাল্লা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে এক সপ্তাহের মধ্যে তদন্ত প্রতিবেদন দেয়ার নির্দেশ দেয়া হয়।

পানি উন্নয়ন বোর্ডের বিরুদ্ধে অপ্রয়োজনীয় প্রকল্প গ্রহণ এবং সুনামগঞ্জ সদর উপজেলায় মুজিব বর্ষের আশ্রয়ণ প্রকল্পের ঘর নির্মাণে ৫ কোটি টাকা আত্নসাতের অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নেয়া হয়। ৬টি অভিযোগের তাৎক্ষণিক সমাধান দেয়া হয়। এছাড়াও অন্যান্য অভিযোগের বিষয়গুলো ৩ থেকে ৭ দিন সময় দিয়ে সংশ্লিষ্টদের সমাধান করে দেয়ার নির্দেশ দেয়া হয়।



রিপোর্টার্স২৪/আরএইচ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪