| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ১৯, ২০২৫ ইং | ১১:৩৭:১৬:পূর্বাহ্ন  |  ১৪২৪৫৩৫ বার পঠিত
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার
ছবির ক্যাপশন: ছবি: সংগৃহীত

সিনিয়র রিপোর্টার: রাজধানীতে নাশকতার পরিকল্পনার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের চার নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গত ২৪ ঘন্টায় রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তাররা হলেন- সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সদর ইউনিয়নের চেয়ারম্যান এবং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. আব্দুস সালেক (৪৬), ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৯নং ওয়ার্ড যুবলীগের সভাপতি মো. জামাল উদ্দীন ওরফে হাসান উদ্দীন জামাল (৪২), শেরেবাংলা নগর থানা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মো. আফজাল খাঁন সুমন (৪২)  ও ঢাকা মহানগর দক্ষিণের ওয়ারী থানা ৪১নং ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুস সালাম বেপারী নয়ন (৪৩)।

রোববার ডিবি সূত্রে জানা গেছে, শনিবার দিবাগত রাত ১২টা ৪৫ মিনিটের দিকে রাজধানীর মোহাম্মদপুরের নবোদয় হাউজিং এলাকায় অভিযান চালিয়ে মো. আব্দুস সালেককে গ্রেপ্তার করে ডিবি গুলশান বিভাগের একটি টিম। বিকেল ৫টার দিকে কদমতলীর মেরাজনগর এলাকা থেকে ডিবি মতিঝিল বিভাগের একটি টিম মো. জামাল উদ্দীন ওরফে হাসান উদ্দীন জামালকে গ্রেপ্তার করে।

ডিবি সূত্রে আরও জানা গেছে, একই দিন সন্ধ্যা ৬টার দিকে রাজধানীর শেরেবাংলা নগর থানা এলাকার পূর্ব রাজাবাজার এলাকা থেকে ডিবি লালবাগ বিভাগের একটি টিম মো. আফজাল খাঁন সুমনকে গ্রেপ্তার করে। অপরদিকে রাত আনুমানিক ৯টার দিকে ডিবি ওয়ারী বিভাগের একটি টিম ওয়ারী এলাকা থেকে আব্দুস সালাম বেপারী নয়নকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।


রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪