ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ টেলিভিশন সাংবাদিক ফোরামের দ্বিবার্ষিক কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। ২৬ সদস্যবিশিষ্ট নতুন কমিটিতে আরটিভির শিপলু জামানকে সভাপতি এবং ৭১ টিভির রাজিব হাসানকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।
শনিবার (২৮ নভেম্বর) দুপুরে ঝিনাইদহের স্থানীয় প্রান্তিক হলরুমে স্যাটেলাইট টেলিভিশনে কর্মরত সাংবাদিকদের মতামতের ভিত্তিতে এ কমিটি গঠন করা হয়। টেলিভিশন সাংবাদিকতার বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলা এবং সাংবাদিকদের পেশাগত অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে এ সংগঠন কাজ করবে বলে সংশ্লিষ্টরা জানান।
নবগঠিত কমিটিতে সহসভাপতি হয়েছেন এসএ টিভির ফয়সাল আহমেদ। সহসাধারণ সম্পাদক চ্যানেল নাইনের এম রবিউল ইসলাম রবি, সাংগঠনিক সম্পাদক চ্যানেল ২৪-এর সাদ্দাম হোসেন, কোষাধ্যক্ষ সময় টিভির লোটাস রহমান সোহাগ, তথ্য ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক স্টার নিউজের শাহনাজ নবীন, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক নিউজ ২৪-এর শেখ রুহুল আমিন, ক্রীড়া সম্পাদক এখন টিভির এম আর রাসেল এবং প্রচার সম্পাদক নির্বাচিত হয়েছেন গ্লোবাল টিভির মেহেদি হাসান জিকু।
নির্বাহী সদস্য হিসেবে রয়েছেন বাংলা ভিশনের আসিফ ইকবাল মাখন, মোহনা টিভির সোহেল আহমেদ, বৈশাখী টিভির রফিকুল ইসলাম মন্টু, জি টিভির ওলিয়ার রহমান ও বিজয় টিভির জহুরুল ইসলাম হিরো।
কমিটির সাধারণ সদস্য হিসেবে রয়েছেন ডিবিসি নিউজের শাহারিয়ার রহমান রকি, গ্রীন টিভির আশিকুর রহমান সোহাগ, দীপ্ত টিভির শাহরিয়ার আলম সোহাগ, দেশ টিভির মেহেদি হাসান সবুজ, নাগরিক টিভির মিশন আলী, বাংলা টিভির জিয়াউর রহমান জিয়া ও এসটিভির রিয়াদ হোসেন।
এ ছাড়া সংগঠনের উপদেষ্টা সদস্য নির্বাচিত হয়েছেন জ্যেষ্ঠ সাংবাদিক ইন্ডিপেনডেন্ট টিভির বিমল কুমার সাহা, একুশে টিভির এম রায়হান, এটিএন বাংলার নিজাম জোয়ারদার বাবলু এবং চ্যানেল আইয়ের শেখ সেলিম।
নবগঠিত কমিটির সদস্যরা টেলিভিশন সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, পারস্পরিক ঐক্য সুদৃঢ় করা এবং সাংবাদিকদের অধিকার ও স্বার্থ রক্ষায় সম্মিলিতভাবে কাজ করবেন বলে প্রত্যাশা করা হচ্ছে।
রিপোর্টার্স২৪/রাফিদ