| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

একাধিক অগ্নিকাণ্ডের ঘটনায় জরুরি বৈঠক

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ১৯, ২০২৫ ইং | ১৩:৩১:৪২:অপরাহ্ন  |  ১৩৮১৩৪৯ বার পঠিত
একাধিক অগ্নিকাণ্ডের ঘটনায় জরুরি বৈঠক
ছবির ক্যাপশন: ছবি: সংগৃহীত

রিপোর্টার্স২৪ ডেস্ক: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরসহ দেশের বিভিন্ন স্থানে সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া একাধিক অগ্নিকাণ্ড ও অন্যান্য দুর্যোগ পরিস্থিতি মোকাবিলায় একটি জরুরি বৈঠকে বসেছে সরকার। রোববার (১৯ অক্টোবর, ২০২৫) বিকেলে রাজধানীর সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের নবনির্মিত ২০ তলা ভবনের সভাকক্ষে এই বৈঠক শুরু হয়।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম বীর প্রতীক এই বৈঠকের সভাপতিত্ব করেন।

দেশের সাম্প্রতিক দুর্যোগ পরিস্থিতি পর্যালোচনা করে জাতীয় প্রস্তুতি এবং সমন্বিত পদক্ষেপ নির্ধারণ করাই ছিল বৈঠকের মূল লক্ষ্য।


বৈঠকে অংশ নেন, বাণিজ্য, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বশির উদ্দীন,মন্ত্রিপরিষদ সচিব স্বরাষ্ট্রসচিব,পুলিশ মহাপরিদর্শক (আইজিপি),র‌্যাব প্রধান,বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) প্রধান,ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক।


রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪