| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বাংলাদেশের উন্নয়নে চীন নির্ভরযোগ্য অংশীদার : লিউ ওয়েই

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ১৯, ২০২৫ ইং | ১৩:৪৪:৪১:অপরাহ্ন  |  ১৪২০০৬৪ বার পঠিত
বাংলাদেশের উন্নয়নে চীন নির্ভরযোগ্য অংশীদার : লিউ ওয়েই

সিনিয়র রিপোর্টার : চীনের পরিবহন মন্ত্রী লিউ ওয়েই বলেছেন, বাংলাদেশের উন্নয়ন যাত্রায় চীন একটি নির্ভরযোগ্য অংশীদার হিসেবে পাশে থাকবে।

শনিবার (১৮ অক্টোবর) চীনের সাংহাইয়ে নৌ-পরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেনের সঙ্গে বৈঠকে এ কথা বলেন চীনের পরিবহন মন্ত্রী।

রোববার (১৯ অক্টোবর) নৌ-পরিবহন মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দ্বি-পাক্ষিক বৈঠকে নৌ-পরিবহন খাতে অবকাঠামো উন্নয়ন, মোংলা বন্দর সম্প্রসারণ ও আধুনিকায়ন প্রকল্পের অগ্রগতি এবং চীনের এক্সিম ব্যাংকের সঙ্গে লোন চুক্তি দ্রুত বাস্তবায়নের বিষয়ে আলোচনা হয়। 

উভয়পক্ষ চীনের ইয়ানতাই বন্দর ও মোংলা বন্দরের মধ্যে সহযোগিতা বাড়ানোর বিষয়ে একমত পোষণ করে।

বৈঠকে নৌ-পরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বলেন, চীনের বন্দর পরিচালনার অভিজ্ঞতা কাজে লাগিয়ে বাংলাদেশের বন্দরগুলোর সক্ষমতা বাড়ানো সম্ভব। তিনি চীনের বিভিন্ন প্রতিষ্ঠানে বাংলাদেশি সীফেয়ারদের প্রশিক্ষণ ও কর্মসংস্থানের আহ্বান জানান।

রিপোর্টার্স২৪/আরকে


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪