| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ফের বেড়েছে স্বর্ণের দাম

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ১৯, ২০২৫ ইং | ১৫:৫৯:১৫:অপরাহ্ন  |  ১৪১৯১৬৭ বার পঠিত
ফের বেড়েছে স্বর্ণের দাম
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

স্টাফ রিপোর্টার: দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বৃদ্ধি পেয়েছে। এতে স্বর্ণের সর্বোচ্চ দামের নতুন রেকর্ড হলো। দেশের সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেট স্বর্ণ প্রতি ভরির (১১.৬৬৪ গ্রাম) দাম এক হাজার ৫০ টাকা বাড়িয়ে ২ লাখ ১৭ হাজার ৩৮২ টাকা নির্ধারণ করা হয়েছে।

বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পাকা স্বর্ণ) দাম বাড়ার পরিপ্রেক্ষিতে নতুন দাম প্রযোজ্য করা হয়েছে। নতুন এই দাম আগামীকাল সোমবার (২০ অক্টোবর) থেকে কার্যকর হবে।

রোববার (১৯ অক্টোবর) বাজুসের ‘স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং’ সভায় এই মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়। পরে কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমান সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪