| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

৪৯তম বিসিএস পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ১২১৯ জন

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ১৯, ২০২৫ ইং | ১৭:২৫:১৫:অপরাহ্ন  |  ১৩৮১৬৭৪ বার পঠিত
৪৯তম বিসিএস পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ১২১৯ জন
ছবির ক্যাপশন: ৪৯তম বিসিএস পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ১২১৯ জন

রিপোর্টার্স২৪ ডেস্ক  :৪৯তম  বিসিএস (বিশেষ) পরীক্ষা-২০২৫ এর  এমসিকিউ টাইপের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে।

রোববার (১৯ অক্টোবর) রাত ১০টায় ফলাফল প্রকাশ করা হয় বলে জানিয়েছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরীন জানান, এতে ১ হাজার ২১৯ জন উত্তীর্ণ হয়েছেন।

৪৯তম বিসিএস (বিশেষ) পরীক্ষা গত ১০ অক্টোবর অনুষ্ঠিত হয়।

পরীক্ষায় সাময়িকভাবে উত্তীর্ণ প্রার্থীদের ফলাফল কমিশনের ওয়েবসাইটে (www.bpsc.gov.bd) অথবা টেলিটকের ওয়েবসাইটে http://bpsc.teletalk.com.bd) পাওয়া যাবে।

পরীক্ষা শুধু ঢাকা কেন্দ্রের ১৮২টি শিক্ষাপ্রতিষ্ঠান ও কমিশনের ২টি হলরুমে অনুষ্ঠিত হয়।

সরকারি কলেজে ৬৮৩ শিক্ষক পদে নিয়োগের জন্য তিন লাখ ১২ হাজার ৭৫২ জন আবেদন করেন।  

রিপোর্টার্স২৪/সোহাগ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪