| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

অক্টোবরের ১৮ দিনে রেমিট্যান্স এলো ১৯ হাজার ১৬৩ কোটি টাকা

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ১৯, ২০২৫ ইং | ১৮:৩৫:৪৫:অপরাহ্ন  |  ১৪১৭৪৫৬ বার পঠিত
অক্টোবরের ১৮ দিনে রেমিট্যান্স এলো ১৯ হাজার ১৬৩ কোটি টাকা
ছবির ক্যাপশন: ছবি: সংগৃহীত

রিপোর্টার্স২৪ ডেস্ক  :অক্টোবরের ১৮ দিনে প্রবাসী আয় এসেছে ১৫৭ কোটি ৪০ লাখ ডলার। বাংলাদেশি মুদ্রায় যা ১৯ হাজার ১৬৩ কোটি টাকা (প্রতি ডলার ১২১.৭৫ টাকা হিসাবে)।

রোববার (১৯ অক্টোবর) এ তথ্য জানিয়েছে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্রের দপ্তর।

চলতি অক্টোবর মাসের ১৮দিনে আগের বছরের চেয়ে ৩ দশমিক ৩ শতাংশ বেশি প্রবাসী আয় এসেছে। আগের বছরের অক্টোবরের  ১৮ দিনে প্রবাসী আয় এসেছিল ১৫২কোটি ৩০ লাখ ডলার। তবে আগের মাস সেপ্টেম্বরের চেয়ে কিছুটা কম রেমিট্যান্স এসেছে। গত সেপ্টেম্বরের ১৮ দিনে প্রবাসী আয় এসেছিল ১৬১ কোটি ১৫ লাখ ডলার।

চলতি বছরের ১ জুলাই থেকে ১৮ অক্টোবরের পর্যন্ত তিন মাস ১৮ দিনে আগের বছরের একই সময়ের চেয়ে ১৩ দশমিক ৬ শতাংশ বেশি রেমিট্যান্স এসেছে। চলতি বছরের ৩মাস ১৮ দিনে প্রবাসী আয় এসেছে ৯১৫ কোটি ৯০ লাখ ডলার।  আর আগের বছরের ১ জুলাই থেকে ১৮ অক্টোবর তিন মাস ১৮ দিনে প্রবাসী আয় এসেছিল ৮০৬ কোটি ৬০ লাখ ডলার।

চলতি বছরের জুলাই থেকে ১৮ অক্টোবর পর্যন্ত প্রবাসী আয়ের ইতিবাচক ধারা অব্যাহত রয়েছে।

রিপোর্টার্স২৪/সোহাগ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪