| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জবি ছাত্রদল নেতা জুবায়েদ হত্যার ঘটনায় তার ছাত্রী আটক, চলছে জিজ্ঞাসাবাদ

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ১৯, ২০২৫ ইং | ১৯:২৬:৫২:অপরাহ্ন  |  ১৪১১৩৬০ বার পঠিত
জবি ছাত্রদল নেতা জুবায়েদ হত্যার ঘটনায় তার ছাত্রী আটক, চলছে জিজ্ঞাসাবাদ
ছবির ক্যাপশন: জবি ছাত্রদল নেতা জুবায়েদ হত্যার ঘটনায় তার ছাত্রী আটক, চলছে জিজ্ঞাসাবাদ

রিপোর্টার্স২৪ ডেস্ক  :পুরান ঢাকায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী ও ছাত্রদল নেতা জুবায়েদ হোসেন হত্যার ঘটনায় বর্ষা নামে তার এক ছাত্রীকে আটক করেছে পুলিশ। বর্ষাকে বাসায় গিয়ে পড়াতেন জুবায়েদ।

রোববার (১৯ অক্টোবর) রাতে বর্ষাকে তার নিজ বাসা রাজধানীর বংশালে নূর বক্স রোডে রৌশান ভিলা থেকে আটক করা হয়। বাসার অন্য সদস্যদেরও করা নজরদারিতে রেখেছে পুলিশ।রাতে ডিএমপির লালবাগ বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মল্লিক আহসান উদ্দিন সামী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘জুবায়েদ হোসেন হত্যাকাণ্ডের ঘটনায় তার ছাত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। হত্যাকাণ্ডের বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে।’নিহত জুবায়েদ জবি শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য ও পরিসংখ্যান বিভাগের ১৫তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। বিশ্ববিদ্যালয়ের কুমিল্লা জেলা ছাত্রকল্যাণ পরিষদেরও তিনি সভাপতি ছিলেন।

সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দেখা যায়, রোববার বিকেল ৪টা ৩৯ মিনিটে বংশালের নূরবক্স রোডের মকথা এলাকায় কালো টি-শার্ট ও কালো ব্যাগ পিঠে দুই যুবক দৌড়ে বংশাল রোডের দিকে যাচ্ছেন। পুলিশের ধারণা, এরা হত্যাকাণ্ডে জড়িত হতে পারে।

এর আগে রোববার (১৯ অক্টোবর) বিকেল সাড়ে চারটার দিকে রাজধানীর বংশাল এলাকার নূরবক্স রোডের একটি বাসায় টিউশনির জন্য গেলে বাসার নিচেই ছুরিকাঘাতে হত্যার শিকার হন জুবায়েদ। আহত অবস্থায় সিঁড়ি বেয়ে উপরে ওঠার চেষ্টা করলে তিনি তিনতলায় পড়ে যান এবং সেখানেই তার মৃত্যু হয়।

রিপোর্টার্স২৪/সোহাগ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪