| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বায়ুদূষণে ফের শীর্ষে দিল্লি, পঞ্চম স্থানে ঢাকা

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ২০, ২০২৫ ইং | ০৩:৫০:৪৩:পূর্বাহ্ন  |  ১৩৯২০৩০ বার পঠিত
বায়ুদূষণে ফের শীর্ষে দিল্লি, পঞ্চম স্থানে ঢাকা
ছবির ক্যাপশন: বায়ুদূষণে ফের শীর্ষে দিল্লি, পঞ্চম স্থানে ঢাকা

রিপোর্টার্স২৪ ডেস্ক : জলবায়ু পরিবর্তন ও নগরায়ণের চাপে ক্রমেই বেড়ে চলেছে বিশ্বজুড়ে বায়ুদূষণ। দূষিত বাতাসে হাঁপাচ্ছে বিশ্বের বড় বড় শহরগুলো। সেই তালিকায় আবারও জায়গা করে নিয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা।

সোমবার (২০ অক্টোবর) সকাল ৮টা ২০ মিনিটে আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষক সংস্থা আইকিউএয়ার প্রকাশিত সূচকে দেখা যায়—২৮৫ একিউআই স্কোর নিয়ে বিশ্বের সবচেয়ে দূষিত শহর দিল্লি, দ্বিতীয় স্থানে রয়েছে পাকিস্তানের লাহোর (স্কোর ২৮৪)।

এদিকে ১৮৪ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে ভারতের শহর মুম্বাই । ১৬৫ স্কোর নিয়ে অস্বাস্থ্যকর শহরের তালিকায় ৫ম অবস্থানে রয়েছে ঢাকা।

আইকিউএয়ার স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়, আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে মনে করা হয়। ২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকা একিউআই স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ ও অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেওয়া হয়ে থাকে।

এ ছাড়া ৩০১ থেকে ৪০০-এর মধ্যে থাকা আইকিউএয়ার ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়, যা নগরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে। সাধারণত একিউআই নির্ধারণ করা হয় দূষণের পাঁচটি ধরনকে ভিত্তি করে। যেমন—বস্তুকণা (পিএম১০ ও পিএম২.৫), এনও২, সিও, এসও২ ও ওজোন (ও৩)। বায়ুদূষণ গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে থাকে। এটা সব বয়সী মানুষের জন্য ক্ষতিকর। তবে শিশু, অসুস্থ ব্যক্তি, প্রবীণ ও অন্তঃসত্ত্বাদের জন্য বায়ুদূষণ খুবই ক্ষতিকর।

ওয়ার্ল্ড হেলথ অরগানাইজেশনের (ডব্লিউএইচও) মতে, বায়ুদূষণের কারণে প্রতি বছর বিশ্বব্যাপী আনুমানিক ৭০ লাখ মানুষের মৃত্যু হয়। বায়ুদূষণে প্রধানত স্ট্রোক, হৃদরোগ, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ, ফুসফুসের ক্যানসার ও শ্বাসযন্ত্রের সংক্রমণ থেকে মৃত্যুর হার বাড়ে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪