| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রাজধানীতে পুলিশকে ছুরিকাঘাত, ফোন-মানিব্যাগ ছিনতাই

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ২০, ২০২৫ ইং | ০৫:৪৭:০৬:পূর্বাহ্ন  |  ১৩৮১৯৩৭ বার পঠিত
রাজধানীতে পুলিশকে ছুরিকাঘাত, ফোন-মানিব্যাগ ছিনতাই

রিপোর্টার্স২৪ ডেস্ক : রাজধানীর যাত্রাবাড়ীতে এক পুলিশ সদস্যকে ছুরিকাঘাত করে তাঁর মানিব্যাগ ও মোবাইল ফোন ছিনতাই করা হয়েছে। সোমবার (২০ অক্টোবর) ভোরে রায়েরবাগ এলাকায় এ ঘটনা ঘটে। পরে তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত পুলিশের সদস্য মো. রাসেল মিয়া (৩১) অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) কনস্টেবল। তিনি সিআইডির প্রধান কার্যালয়ে কর্মরত। তাঁর বাসা যাত্রাবাড়ীর রইস নগর এলাকায়।

রাসেলকে হাসপাতালে নিয়ে আসা নুরুল ইসলাম বলেন, ‘আমি ওই পুলিশ সদস্যের পাশের বাড়িতে ভাড়া থাকি। আজ ভোর সাড়ে পাঁচটার দিকে যাত্রাবাড়ীর রায়েরবাগ এলাকা দিয়ে মোটরসাইকেলে যাচ্ছিলেন রাসেল। সে সময় অজ্ঞাত তিন–চারজন ছিনতাইকারী তাঁর গতিরোধ করে ছুরি দিয়ে হাতে আঘাত করে মানিব্যাগ ও মোবাইল নিয়ে যায়।’

তিনি আরও বলেন, ‘পরে আমরা খবর পেয়ে চিকিৎসার জন্য প্রথমে তাঁকে রাজারবাগ পুলিশ হাসপাতালে নিয়ে যাই, সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নেওয়া হয়।’

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সকালের দিকে সিআইডির ওই পুলিশ সদস্যকে আহত অবস্থায় হাসপাতালে আনা হলে জরুরি বিভাগে তাঁর চিকিৎসার ব্যবস্থা করা হয়। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।


রিপোর্টার্স২৪/এসএন/ এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪