| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

পটুয়াখালীতে ‘যুদ্ধাপরাধীর’ মামলা ও ফাঁসির রায় প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ২০, ২০২৫ ইং | ০৬:৩৯:১৬:পূর্বাহ্ন  |  ১৩৮০৫০৩ বার পঠিত
পটুয়াখালীতে ‘যুদ্ধাপরাধীর’ মামলা ও ফাঁসির রায় প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীর ইটবাড়িয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের বাসিন্দা ইসহাক সিকদারের বিরুদ্ধে যুদ্ধাপরাধের দায়ে মামলা ও ফাঁসির রায় প্রত্যাহারের দাবিতে রবিবার (১৯ অক্টোবর) সকাল ১১টায় ২ নং ব্রিজ এলাকায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

মানববন্ধনে বক্তারা দাবি করেন, ২০১৫ সালে ইসহাক সিকদারকে যুদ্ধাপরাধের মিথ্যা মামলায় গ্রেপ্তার করা হয় এবং পরে ধী্ফাঁরসির রায় দেওয়া হয়। তাদের দাবি, ইসহাক সিকদার একজন নিরীহ ও সৎ মানুষ এবং রাজনৈতিক প্রতিহিংসার কারণে তাকে কারাগারে রাখা হয়েছে। 

বক্তারা আরও বলেন, “ইসহাক সিকদার মুক্তিযুদ্ধের সময় সাধারণ মানুষের পাশে ছিলেন, কিন্তু রাজনৈতিক উদ্দেশ্যে তাকে অন্যায়ভাবে অভিযুক্ত করা হয়েছে। আমরা সরকারের কাছে তার দ্রুত মুক্তির দাবি জানাই।”

মানববন্ধনে অংশগ্রহণ করেন ভুক্তভোগীর ছেলে নান্নু সিকদার, মেয়ে বিলকিস নাহার, বিএনপির ইটবাড়িয়া ইউনিয়ন সভাপতি কাজী শাহ আলম, স্থানীয় বাসিন্দা কাজী রফিকুল ইসলাম, মুক্তিযোদ্ধা জালাল হাওলাদারসহ আরও অনেকে। এছাড়া বিএনপির ৭ নং ওয়ার্ড সভাপতি কাজী নাসির উদ্দিন, স্থানীয় ইউপি সদস্য শফিনুর ইসলাম লিটনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরাও উপস্থিত ছিলেন।

অংশগ্রহণকারীরা হাতে প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে “মিথ্যা মামলা প্রত্যাহার কর” এবং “নিরীহ ইসহাক সিকদারের মুক্তি চাই” শ্লোগান দেন। 


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪