| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণপূর্ব বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ২০, ২০২৫ ইং | ০৭:০০:৩৪:পূর্বাহ্ন  |  ১৪০৯১১৭ বার পঠিত
আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণপূর্ব বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস
ছবির ক্যাপশন: আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণপূর্ব বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস

রিপোর্টার্স২৪ ডেস্ক : দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় আগামী ২৪ ঘণ্টার মধ্যে লঘুচাপ সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সোমবার সকালে প্রকাশিত আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

অধিদপ্তরের প্রতিবেদনে বলা হয়েছে, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ বর্তমানে দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে এবং এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি নতুন লঘুচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে।

এদিকে, আবহাওয়া অফিস চট্টগ্রাম বিভাগের বিভিন্ন স্থানে বৃষ্টি ঝড়ার সম্ভাবনার আভাস দিয়েছে। বিশেষ করে মঙ্গলবার সকাল ৯টার মধ্যে চট্টগ্রামের দু’এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে।

পাশাপাশি, সারা দেশে দিনের ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে।আবহাওয়া বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, লঘুচাপ সৃষ্টির প্রাথমিক ধাপগুলোকে খেয়াল রাখার পাশাপাশি চট্টগ্রাম ও তৎসংলগ্ন এলাকায় আবহাওয়ার পরিবর্তনের দিকে নজর রাখতে হবে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪