নাটোর প্রতিনিধি : দলীয় নেতাকর্মী ও শিক্ষকদের উদ্দেশ্যে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, নতুন ছাত্র-ছাত্রীদেরকে আপনারা কলেজে-বিশ্ববিদ্যালয় গুলোতে এই শিক্ষাই দিবেন, যে আগামী দিনে বিএনপিই পারে বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তন করতে। অতীতে ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত বিএনপি বাংলাদেশকে একটি নকল মুক্ত শিক্ষা ব্যবস্থা দিয়েছিলো, সেই শিক্ষা ব্যবস্থা আওয়ামী লীগ ধ্বংস করে দিয়েছে। সেখান থেকে আবার নতুন করে আগামী সংসদ নির্বাচনে বিএনপি ক্ষমতায় গেলে বাংলাদেশকে আবার ঐ শিক্ষা ব্যবস্থা ফিরিয়ে দিবে।
সোমবার (২০ অক্টোবর) আলাইপুর জেলা বিএনপির কার্যালয়ে জিয়া পরিষদ নাটোর জেলা শাখার আয়োজনে ‘জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ উপলক্ষে করনীয়’ শীর্ষক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির আহবায়ক রহিম নেওয়াজ, যুগ্ম আহবায়ক মোস্তাফিজুর রহমান শাহীন, সাইফুল ইসলাম আফতাব,জেলা বিএনপির সদস্য আনোয়ার হোসেন আনু,কাজী শাহ আলম, শহিদুল্লাহ সোহেল, জিয়া পরিষদের সভাপতি আহমুদুল হক চৌধুরি স্বপন,সাধারন সম্পাদক শফিকুল ইসলাম চঞ্চল সহ জিয়া পরিষদের নেতৃবৃন্দ।
রিপোর্টার্স২৪/ঝুম