| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মনির হত্যা মামলায় হাজী সেলিম ও ছেলে সোলায়মান রিমান্ডে

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ২০, ২০২৫ ইং | ০৯:০১:২২:পূর্বাহ্ন  |  ১৩৮৯১৩৩ বার পঠিত
মনির হত্যা মামলায় হাজী সেলিম ও ছেলে সোলায়মান রিমান্ডে

রিপোর্টার্স২৪ ডেস্ক : জুলাই আন্দোলন চলাকালে রাজধানীর শাহবাগ থানার চাঁনখারপুল এলাকায় ঝুট ব্যবসায়ী মনির হত্যা মামলায় সাবেক সংসদ সদস্য (এমপি) হাজী সেলিম ও তার ছেলে সোলায়মান সেলিমের ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। 

সোমবার (২০ অক্টোবর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিএম ফারহান ইশতিয়াক এ আদেশ দেন। এদিন তাদের আদালতের এজলাসে হাজির করা হয়। এরপর মামলার তদন্তকারী কর্মকর্তা শাহবাগ থানার এসআই মাইনুল ইসলাম খান পুলক জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করেন। রাষ্ট্রপক্ষের পাবলিক প্রসিকিউটর ওমর ফারুকী রিমান্ডের পক্ষে শুনানি করেন। হাজী সেলিমের পক্ষে আইনজীবী শ্রী প্রাণ নাথ রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে বিচারক ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন।  

গত বছরের ২ সেপ্টেম্বর হাজী সেলিমকে গ্রেফতার করা হয়। পরে ১৪ নভেম্বর ছেলে সোলায়মান সেলিমকে গ্রেফতার করে পুলিশ। এরপর বিভিন্ন মামলায় তাদের গ্রেফতার দেখিয়ে রিমান্ড মঞ্জুর করা হয়। 

মামলার অভিযোগ থেকে জানা গেছে, জুলাই আন্দোলন চলাকালে গত বছরের ৫ আগস্ট শাহবাগ থানার চানখারপুল এলাকায় ছাত্র-জনতার সঙ্গে আন্দোলনে অংশ নেন ক্ষুদ্র জুট ব্যবসায়ী মো. মনির। দুপুরে আসামিদের ছোঁড়া গুলিতে ঘটনাস্থলেই মারা যান তিনি। এ ঘটনায় নিহতের স্ত্রী রোজিনা আক্তার গত ১৪ মার্চ শাহবাগ থানায় হত্যা মামলা করেন। এ মামলায় ৩৫১ জনকে এজাহারভুক্ত ও ৫০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়।

রিপোর্টার্স২৪/আরকে

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪