| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রাঙ্গামাটিতে বিশ্ব ও জাতীয় পরিসংখ্যান দিবস পালিত

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ২০, ২০২৫ ইং | ০৯:০৭:০৯:পূর্বাহ্ন  |  ১৪০৭৫১০ বার পঠিত
রাঙ্গামাটিতে বিশ্ব ও জাতীয় পরিসংখ্যান দিবস পালিত

রাঙ্গামাটি প্রতিনিধি : ‘সবার জন্য মানসম্মত পরিসংখ্যান’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙ্গামাটিতে বিশ্ব ও জাতীয় পরিসংখ্যান দিবস উদযাপন করা হয়েছে। জেলা পরিসংখ্যান কার্যালয়ের আয়োজনে এবং জেলা প্রশাসনের সহযোগিতায় সোমবার সকাল থেকে নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়।

দিবসটি উপলক্ষ্যে সকাল ১০টায় জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আবার জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ মারুফ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ রুহুল আমীন এবং সঞ্চালনা করেন উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মো. ইমদাদ রনি।

আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন ডা. নূয়েন খীসা, গাইনি বিশেষজ্ঞ ডা. বেবী ত্রিপুরা, চেম্বার অব কমার্সের পরিচালক মো. মনছুর আলী, জেলা পরিসংখ্যান কার্যালয়ের উপপরিচালক মো. নুর উজ জামান, রাঙ্গামাটি প্রতিবন্ধী স্কুলের সাধারণ সম্পাদক নুরুল আবছার প্রমুখ।

সভায় জেলার সামগ্রিক পরিসংখ্যান কার্যক্রম এবং তথ্যভিত্তিক সিদ্ধান্ত গ্রহণে পরিসংখ্যানের গুরুত্ব তুলে ধরে একটি পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়। বক্তারা বলেন, উন্নয়ন পরিকল্পনা ও নীতিনির্ধারণে সঠিক পরিসংখ্যান তথ্য অপরিহার্য। মানসম্মত ও নির্ভুল পরিসংখ্যান প্রণয়ের মাধ্যমে একটি সঠিক উন্নয়ন চিত্র তুলে ধরা সম্ভব।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪