| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ভোটের মাঠে আইনশৃঙ্খলা বাহিনীর ৬ লাখ সদস্য মোতায়েন করা হবে : ইসি সচিব

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ২০, ২০২৫ ইং | ০৯:৩১:৩৬:পূর্বাহ্ন  |  ১৩৭৬২০৭ বার পঠিত
ভোটের মাঠে আইনশৃঙ্খলা বাহিনীর ৬ লাখ সদস্য মোতায়েন করা হবে : ইসি সচিব

রিপোর্টার্স২৪ ডেস্ক : নির্বাচন কমিশনের (ইসি) সচিব আখতার আহমেদ বলেছেন, আসন্ন এয়োদশ জাতীয় নির্বাচনে সারা দেশে সর্বমোট প্রায় ৬ লাখ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হবে। এর মধ্যে ১ লাখ সেনা সদস্য দায়িত্ব পালন করবে, পুলিশ কাজ করবে ‎দেড় লাখ। বাকি সদস্যদের অন্যান্য বাহিনী থেকে অন্তর্ভূক্ত করা হবে।

সোমবার (২০ অক্টোবর) নির্বাচন কমিশন সচিবালয়ে সংবাদকর্মীদের এ তথ্য জানান তিনি।

আখতার আহমেদ বলেন, নির্বাচনী প্রচারে ড্রোন ব্যবহার করা যাবে না। তবে প্রয়োজন ভেদে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ব্যবহার করতে পারবেন।

তিনি বলেন, সবাই অবাধ সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন চান। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কোনো উদ্বেগ নেই। ‎সেনাবাহিনী বর্তমানে যেভাবে আছে অর্থাৎ ইন এইড টু সিভিল পাওয়ারেই থাকবে।

আখতার আহমেদ বলেন, নির্বাচনে আগে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য পাঁচ দিনের জন্য মোতায়েন করা হতো; কিন্তু এবার আট দিনের জন্য মোতায়েনের প্রস্তাবনা এসেছে। এটা আমরা পরীক্ষা করে দেখব।

রিপোর্টার্স২৪/আরকে

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪