| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বিমানবন্দরের আগুনে ১২ হাজার কোটি টাকার ক্ষতি, দাবি ইএবি’র

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ২০, ২০২৫ ইং | ০৯:৩৩:৫৬:পূর্বাহ্ন  |  ১৩৮৪৮৩৩ বার পঠিত
বিমানবন্দরের আগুনে ১২ হাজার কোটি টাকার ক্ষতি, দাবি ইএবি’র
ছবির ক্যাপশন: বিমানবন্দরের আগুনে ১২ হাজার কোটি টাকার ক্ষতি, দাবি ইএবি’র

রিপোর্টার্স২৪ ডেস্ক : রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় ১২ হাজার কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছে এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইএবি)।

সোমবার (২০ অক্টোবর) রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে এক সংবাদ সম্মেলনে ইএবি সভাপতি মোহাম্মদ হাতেম বলেন, কার্গো ভিলেজের অগ্নিকাণ্ড দেশের রফতানি খাতের জন্য ভয়াবহ আঘাত। নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা স্পষ্ট হয়েছে। আমরা ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দ্রুত বিমা দাবি নিষ্পত্তির আহ্বান জানাচ্ছি।

তিনি জানান, আগুনে ৩২টি ওষুধ প্রতিষ্ঠানের প্রায় ২০০ কোটি টাকার ক্ষতি হয়েছে, এবং সামনের দিনগুলোতে এই ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে। ইএবি সভাপতি সরকারের প্রতি আহ্বান জানান, বিমার বাইরে থাকা ক্ষতিগ্রস্ত পণ্যের জন্য বিশেষ তহবিল গঠন করে ক্ষতিপূরণ ও সহায়তা নিশ্চিত করতে।

তিনি সতর্ক করে বলেন, এই ধরনের ঘটনায় শুধু আর্থিক ক্ষতি নয়, আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের বিশ্বাসযোগ্যতাও প্রশ্নবিদ্ধ হতে পারে। এ সময় তিনি ব্যবসায়ীদের অনুরোধ করেন, ক্ষতিগ্রস্ত পণ্যের সঠিক তথ্য ইএবি’র সঙ্গে শেয়ার করতে, যাতে ক্ষতিপূরণ প্রক্রিয়া দ্রুত বাস্তবায়ন সম্ভব হয়।

প্রসঙ্গত, গত শনিবার (১৮ অক্টোবর) দুপুর ২টা ১৫ মিনিটে বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ আগুন লাগে। ফায়ার সার্ভিস, সেনা, নৌ, বিমানবাহিনী ও বিজিবি’র সাত ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় শতাধিক আমদানি-রফতানি পণ্য, গার্মেন্টস কাঁচামাল ও বিভিন্ন কনসাইনমেন্ট সম্পূর্ণভাবে পুড়ে যায়।

ফায়ার সার্ভিস জানিয়েছে, কার্যকর অগ্নিনির্বাপণ ব্যবস্থা না থাকায় ক্ষতি এত ভয়াবহ হয়েছে। ব্যবসায়ীরা আশঙ্কা করছেন, এই ঘটনায় পণ্য পরিবহন কার্যক্রম ব্যাহত হওয়ায় আন্তর্জাতিক বাণিজ্যে নেতিবাচক প্রভাব পড়বে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪