| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বাগেরহাটে সাংবাদিক হেনস্থা, পুলিশের দুই সদস্যকে অপসারণের দাবিতে মানববন্ধন

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ২০, ২০২৫ ইং | ১০:৫২:৫২:পূর্বাহ্ন  |  ১৪১৩৮১৪ বার পঠিত
বাগেরহাটে সাংবাদিক হেনস্থা, পুলিশের দুই  সদস্যকে অপসারণের দাবিতে মানববন্ধন

বাগেরহাট প্রতিনিধি : সংবাদ সংগ্রহে বাধা দেওয়া ও সাংবাদিকদের হেনস্তার অভিযোগে পুলিশ সদস্য বিএম আলমগীর ও এসআই বিধান চন্দ্র মল্লিককে ২৪ ঘণ্টার মধ্যে অপসারণ ও আইনের আওতায় আনার দাবি জানিয়েছে চুলকাটি প্রেসক্লাবের সাংবাদিকরা। 

সোমবার (২০ অক্টোবর) সকালে চুলকাটি প্রেসক্লাবের সভাপতি সেকেন্দার মোড়লের সভাপতিত্বে ও কোষাধ্যক্ষ অমিতকর বিলাসের সঞ্চালনায় আয়োজিত এক মানববন্ধনে এ দাবি জানানো হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন রামপাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও এশিয়ান টিভির রামপাল-মোংলা প্রতিনিধি সুজন মজুমদার, সহ-সভাপতি আকবর কবির পিন্টু, যমুনা টিভির মোংলা প্রতিনিধি মনোয়ার রনি, সাংগঠনিক সম্পাদক ও দৈনিক খুলনা গেজেট রামপাল প্রতিনিধি মেহেদী হাসান, চুলকাটি প্রেসক্লাবের সাবেক সভাপতি জিএম মিজানুর রহমান, সহসভাপতি মাহফুজুর রহমান, সাংগঠনিক সম্পাদক শেখ মিরানুজ্জামান মিরন প্রমুখ। 

এসময় বক্তরা বলেন, পুলিশ মৌখিক অভিযোগের ভিত্তিতে একজন মহিলাকে চুলকাটি পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ ইনচার্জ বিএম আলমগীর ও এসআই বিধান চন্দ্র মল্লিক সিভিল পোশাকে শ্লীলতাহানি করলে সেই ভিডিও সাংবাদিকরা ক্যামেরায় ধারণ করলে তাদেরকে ভিডিও ডিলিট করার জন্য নানারকম হুমকি -ধামকিসহ তাদের  অকথ্য ভাষায় গালিগালাজ করেন। পরবর্তীতে বিষয়টি জানাজানি হলে সাংবাদিক মহলে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। 

 মানববন্ধন থেকে   তাদেরকে ২৪ ঘণ্টার মধ্যে অপসারণের  আল্টিমেটাম দেওয়া হয়। উক্ত মানববন্ধনে এলাকার সাধারণ জনগণ উপস্থিত হয়ে তাদের বিরুদ্ধে নানারকম অভিযোগ তোলেন।


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪