| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

হিজড়াদের উদ্যোগে নির্মিত হলো মাদ্রাসা

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ২০, ২০২৫ ইং | ০৫:১৬:৩০:পূর্বাহ্ন  |  ২২৫৫২৯০ বার পঠিত
হিজড়াদের উদ্যোগে নির্মিত হলো মাদ্রাসা

নওগাঁ প্রতিনিধি : নওগাঁর সাপাহার উপজেলায় ‘দাওয়াতুল কুরআন’  নামে একটি মাদরাসা নির্মাণ করেছেন স্থানীয় তৃতীয় লিঙ্গের ব্যাক্তিরা। এই অবিস্মরণীয় কাজের উদ্যোগ নেয় ‘কুরআনের আলো হিজড়া কল্যাণ ফাউন্ডেশন’ নামের একটি সংগঠন। তারা জানিয়েছে, হিজড়াদের উদ্যোগে নির্মিত হলেও এই মাদ্রাসায় পড়তে পারবে সব লিঙ্গের শিক্ষার্থীরাই।

সোমবার (২০শে অক্টোবর) বেলা ১১টার দিকে সাপাহার মডেল মসজিদ প্রাঙ্গণে মাদরাসাটির উদ্বোধন করা হয়। হিজড়া জনগোষ্ঠীর উদ্যোগে দেশে এই প্রথম মাদরাসা তৈরি হলো। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাপাহার উপজেলা ইত্তেহাদুল ওলামা পরিষদের সাধারণ সম্পাদক মুফতি মুহাম্মদ জহির রায়হান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সাপাহার উপজেলা ইত্তেহাদুল ওলামা পরিষদের সভাপতি হাফেজ মাওলানা ইউসুফ আব্দুল্লাহ হাবীবী। অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন দাওয়াতুল কুরআন হিজড়া কল্যাণ ফাউন্ডেশনের পরিচালক মাওলানা মুফতি আব্দুর রহমান আল আজাদ, সাপাহার উপজেলা ইত্তেহাদুল ওলামা পরিষদের সহ-সভাপতি মুফতি আবু বক্কর সিদ্দিক , সাংগঠনিক সম্পাদক মাওলানা আল আমিন প্রমুখ । 

বক্তব্য শেষে মিলিক দক্ষিণপুর কওমি মাদরাসার প্রিন্সিপাল মাওলানা আমিরুল ইসলাম রোকনপুরী মাদ্রাসাটির উদ্বোধন করেন এবং একজন তৃতীয় লিঙ্গের অমুসলিম হিজড়া স্বেচ্ছায়  ইসলাম ধর্ম গ্রহণ করতে চাইলে আনুষ্ঠানিকভাবে তাকে ইসলাম ধর্মে প্রবেশ করানো হয়।

বক্তারা তৃতীয় লিঙ্গের  উদ্দেশে ইসলামের দৃষ্টিভঙ্গি তুলে ধরে বলেন, ‘আপনারা কোরআন শিখুন, সৎ পথে চলুন, এবং মানুষের কাছে সাহায্য চাইলে ভদ্রতা ও বিনয়ের সাথে সাহায্য প্রার্থনা করুন। এ ছাড়াও বক্তারা  বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন । 

অনুষ্ঠানে সাপাহার ইত্তেহাদুল ওলামা পরিষদের  সদস্যগণ ও সাপাহার হিরা হিজড়া (জনপ্রিয় সমাজকর্মী) সংগঠনের সকল  সদস্য উপস্থিত ছিলেন।

রিপোর্টার্স২৪/আরকে

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪