| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

উন্নয়নের পথে প্রধান বাধা দুর্নীতি : জাকসুর জিএস মাজহারুল

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ২০, ২০২৫ ইং | ১২:০৯:৪৭:অপরাহ্ন  |  ১৪০৪০১০ বার পঠিত
উন্নয়নের পথে প্রধান বাধা দুর্নীতি : জাকসুর জিএস মাজহারুল

লক্ষ্মীপুর প্রতিনিধি : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (জাকসু) সাধারণ সম্পাদক (জিএস) মাজহারুল ইসলাম বলেছেন, একসময় আমাদের দেশকে ‘তলাবিহীন ঝুড়ি’ বলা হতো। অথচ আমাদের দেশে যে পরিমাণ সম্পদ রয়েছে, সেগুলো সঠিকভাবে কাজে লাগাতে পারলে আমরা এমন এক অবস্থানে পৌঁছাতে পারতাম, যেখান থেকে উন্নত বিশ্বে পরিণত হওয়ার পরিবেশ তৈরি হতো। কিন্তু বহিরাগত আক্রমণ, অভ্যন্তরীণ দুর্নীতি ও নৈতিক অবক্ষয়ের কারণে আমরা এখনো উন্নত দেশের কাতারে পৌঁছাতে পারিনি। আমাদের উন্নয়নের পথে প্রধান বাধা হচ্ছে দুর্নীতি।

সোমবার (২০ অক্টোবর) দুপুরে লক্ষ্মীপুরের কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আয়োজিত ‘ক্যারিয়ার গাইডলাইন ও নবীনবরণ’ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাজহারুল ইসলাম আরও বলেন, “২৪ জুলাইয়ের গণঅভ্যুত্থানে আপনারা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। শহীদ আফনান, বিজয়, ওসমান ও সাব্বিরের রক্তে রঞ্জিত জনপদের আপনারা সাহসী সংগ্রামী। আপনারা যেভাবে দেশকে নিয়ে ভাবেন, হয়তো অন্যরা সে রকমভাবে আগে ভাবেনি। দেশ নিয়ে আপনারা যেভাবে স্বপ্ন দেখেন, সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য নিজেদের দক্ষ করে গড়ে তুলতে হবে। এই দক্ষতা অর্জনের পথে ছাত্রশিবির সবসময় আপনাদের পাশে থাকবে।”

চন্দ্রগঞ্জ ইউনিয়ন ছাত্রশিবিরের সভাপতি আব্দুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী উত্তর জামায়াতের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম।

কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজ শিবিরের সভাপতি আইয়ুব হোসেন ফাহিমের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কফিল উদ্দিন ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রিয় ব্রত চৌধুরী, লক্ষ্মীপুর শহর শিবিরের সভাপতি একেএম ফরিদ উদ্দিন প্রমুখ।


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪