কুষ্টিয়া প্রতিনিধি : সোমবার (২০ অক্টোবর) বিকেলে শহরের হাজী শরীয়তুল্লাহ এতিমখানার আব্দুল ওয়াহিদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত এই রোকন সম্মেলনে সভাপতিত্ব করেন কুষ্টিয়া জেলা জামায়াতের আমীর অধ্যাপক আবুল হাশেম।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী যশোর-কুষ্টিয়া অঞ্চলের পরিচালক ও কেন্দ্রীয় নির্বাহী সদস্য মোহাম্মদ মোবারক হোসেন।
প্রধান অতিথি বলেন, জুলাই সনদে আইনি ভিত্তি নিশ্চিত করে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে সকল রাজনৈতিক দলের জন্য সমান সুযোগ বা ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নিশ্চিত করতে হবে।
এছাড়া বর্তমান সরকারের দায়িত্ব, পতিত স্বৈরাচারের সকল ‘জুলুম,নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা’ এবং ‘স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা’ সময়ের দাবি বলেও জানান মোহাম্মদ মোবারক হোসেন।
সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় জামায়াতের সূরা সদস্য ও যশোর অঞ্চলের টিম সদস্য অধ্যক্ষ খন্দকার একেএম আলী মহসিন, ড. আলমগীর বিশ্বাস,কুষ্টিয়া জেলার নায়েব আমীর ও কুষ্টিয়া-২ মিরপুর ভেড়ামারা আসনের জামায়াত মনোনীত নমিনী আব্দুল গফুর, কুষ্টিয়া-৩ কুষ্টিয়া সদর আসনের জামায়াত মনোনীত নমিনী হাফেজ মুফতি মাওলানা আমীর হামজা, কুষ্টিয়া-১ দৌলতপুর আসনের জামায়াত মনোনীত নমিনী উপাধ্যক্ষ বেলাল উদ্দীন, কুষ্টিয়া-৪ খোকসা-কুমারখালী আসনের জামায়াত মনোনীত নমিনী আবজাল হোসেন, কেন্দ্রীয় মজলিসের সূরা সদস্য অধ্যাপক ফরহাদ হুসাইন, কুষ্টিয়া জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক সুজাউদ্দিন জোয়ার্দার।