| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নাটোরে জুয়ার টাকা ভাগাভাগি নিয়ে ব্যবসায়ী নিহত

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ২০, ২০২৫ ইং | ১২:৪৯:৪৯:অপরাহ্ন  |  ১৪১৪৩৬১ বার পঠিত
নাটোরে জুয়ার টাকা ভাগাভাগি নিয়ে ব্যবসায়ী নিহত

নাটোর প্রতিনিধি : নাটোরের সিংড়ায় অনলাইন জুয়া খেলার টাকা ভাগাভাগি নিয়ে নিক্সন (২৮) নামের এক যুবকের  ছুরিকাঘাতে মিঠু (৩২) নামের এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।

সোমবার (২০ অক্টোবর) দুপুর ২টায় সিংড়া পৌর শহরের পেট্রোবাংলা এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহত চা বিক্রেতা মিঠু উপজেলার ডাহিয়া ইউনিয়নের বড় আদিমপুর গ্রামের মৃত গোলাপের পুত্র। অপর দিকে নিক্সন পৌর শহরের চক সিংড়া এলাকার মৃত নাসিরুল ইসলামের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন সিংড়া থানা ভারপ্রাপ্ত কর্মর্কতা (ওসি) মমিনুজ্জামান। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

রিপোর্টার্স২৪/আরকে

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪