| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আদর্শিক চেতনার দিক থেকে ছাত্রশিবির সবার চেয়ে আলাদা : শিবির সভাপতি জাহিদ

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ২০, ২০২৫ ইং | ০৭:৩৪:৫৮:পূর্বাহ্ন  |  ২২৫৪০৭৬ বার পঠিত
আদর্শিক চেতনার দিক থেকে ছাত্রশিবির সবার চেয়ে আলাদা : শিবির সভাপতি জাহিদ

ঝালকাঠি প্রতিনিধি : ঐতিহাসিকভাবেই ইসলামের বা ইসলামী সংগঠনের বিরোধিতা চলে আসছে। এটা ধারাবাহিক প্রক্রিয়া। যারাই ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠার চেষ্টা করেছে তাদেরই বিরোধিতা করা হয়েছে। বাংলাদেশের প্রেক্ষাপটে তারা নিজেদের ঈমানদার দাবি করলেও তাদের কার্যক্রমে ঈমানদার মনে হয় না।

আগে আওয়ামী ফ্যাসিবাদী সরকারের সময়ে আমরা কোথাও বসতে পারিনি, দাড়াতে পারিনি। মুখে দাড়ি আর মাথায় টুপি দেখলেই হামলা-মামলা করা হয়েছে। সেই আওয়ামীলীগ জনতার ধাওয়ায় দেশ ছেড়ে পালিয়েছে। এখন আরেক দল মসজিদে আমাদের কুরআনের তালিমেও হামলা করে কয়েকভাইকে আহত করেছে। এই অর্থে ব্যতীক্রম ইসলামী ছাত্রশিবির। তাঁদের সাথে আমাদের লড়াইটা ইসলামী মূল্যবোধ, আদর্শ ও চেতনার।

সোমবার (২০ অক্টোবর) ঝালকাঠি শহরে শিবিরের উপশাখার দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় ইসলামী ছাত্রশিবির সভাপতি মো. জাহিদুল ইসলাম এসব কথা বলেন। 

এতে বিশেষ অতিথি ছিলেন, ছাত্রশিবিরের সাবেক অফিস সম্পাদক, বরিশাল বিএম কলেজ ছাত্রসংসদের এজিএস ও  ঝালকাঠি -২ (সদর-নলছিটি) আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী শেখ নেয়ামুল করীম, ছাত্রশিবিরের কেন্দ্রীয় ক্রীড়া সম্পাদক হারুণ অর রশিদ রাফি, সাবেক জেলা সভাপতি এডভোকেট বিএম আমিনুল ইসলাম। 

জেলা সভাপতি এনামুল হাসানের সভাপতিত্বে সেক্রেটারী মো. নুরুজ্জামান উক্ত সভাটি পরিচালনা করেন।

রিপোর্টার্স২৪/আরকে

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪