| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

লক্ষ্মীপুরে বিএনপি নেতার বাড়ি থেকে অস্ত্র ও গুলি উদ্ধার

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ২০, ২০২৫ ইং | ১৪:২৯:৫৯:অপরাহ্ন  |  ১৩৮১০০৬ বার পঠিত
লক্ষ্মীপুরে বিএনপি নেতার বাড়ি থেকে অস্ত্র ও গুলি উদ্ধার

লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার দক্ষিণ চরবংশী ইউনিয়নে বিএনপির সাধারণ সম্পাদক আমিনুল আজিজ বাদশাহর বাড়ি থেকে একটি রাইফেল ও ছয় রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

সোমবার (২০ অক্টোবর) সেনাবাহিনী ও পুলিশ যৌথভাবে এ অভিযান পরিচালনা করে। তবে অভিযানের সময় বিএনপি নেতা আজিজ বাড়িতে অনুপস্থিত থাকায় তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

অস্ত্র উদ্ধারের ঘটনায় হাজিমারা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মো. আবদুর রহিম বাদী হয়ে বিকেলে রায়পুর থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলায় আমিনুল আজিজ বাদশাহকে প্রধান আসামি করা হয়েছে।

ঘটনার বিষয়ে জানতে চাইলে আমিনুল আজিজ বাদশাহ মুঠোফোনে জানান, একটি চক্র ষড়যন্ত্র করে আমাকে ফাঁসাতে ঘরে অস্ত্র রেখে গেছে। পরে এ বিষয়ে বিস্তারিত জানাবেন বলে সংযোগ বিচ্ছিন্ন করে দেন তিনি।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নিজাম উদ্দিন ভূঁইয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে চর কাছিয়া এলাকায় অভিযানে একটি ঘর থেকে একটি রাইফেল ও ছয় রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। বিএনপি নেতা আজিজকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। 

উল্লেখ্য, রায়পুর উপজেলার দক্ষিণ চরবংশী এলাকার মেঘনা নদীঘেঁষা চরাঞ্চলে দীর্ঘদিন ধরে জমি দখল ও বালু উত্তোলনকে কেন্দ্র করে একাধিক পক্ষের মধ্যে বিরোধ চলে আসছিলো। আমিনুল আজিজ বাদশাহর বিরুদ্ধেও শত শত একর জমি জবরদখলের অভিযোগ রয়েছে।

রিপোর্টার্স২৪/আরকে


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪