| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

চট্টগ্রামে প্রবাসী হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ২০, ২০২৫ ইং | ০৯:১৩:১৪:পূর্বাহ্ন  |  ২১০১৪৩২ বার পঠিত
চট্টগ্রামে প্রবাসী হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ বোস্তামী থানার বহুল আলোচিত আমেরিকান প্রবাসী নুরুল আলম হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি বাবলু বড়ুয়াকে (৩৫) চট্টগ্রামের পটিয়া উপজেলা থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭ এর ইউনিট।

রবিবার (১৯ অক্টোবর) দিবাগত রাত ৩টায় পটিয়া উপজেলার গৈরলা তেকোটা এলাকায় অবস্থানের গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় বলে সোমবার (২০ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে সংস্থাটি। 

বাবলু বড়ুয়া পটিয়া উপজেলার কেলিশহর ইউনিয়নের উত্তর ভূর্ষি ৭নং ওয়ার্ডের বাসিন্দা। তার বাবার নাম দিলীপ বড়ুয়া।

এ বিষয়ে র‌্যাব-৭-এর সিনিয়র সহকারী পরিচালক এ আর এম মোজাফ্ফর হোসেন জানান, মৃত্যুদণ্ডের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামি বাবলু বড়ুয়াকে গ্রেপ্তারের পর পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করতে পটিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

রিপোর্টার্স২৪/আরকে

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪