| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সীমান্তে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় নারী শিশুসহ ৭ জন আটক

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ২০, ২০২৫ ইং | ১৫:৪৭:৩৩:অপরাহ্ন  |  ১৩৯৮৬৪৪ বার পঠিত
সীমান্তে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় নারী শিশুসহ ৭ জন আটক

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহের মহেশপুর সীমান্ত থেকে নারী শিশুসহ ৭ বাংলাদেশিকে আটক করেছে বিজিবি। আটককৃদের মধ্যে ২ জন নারী, ২ জন শিশু ও ৩ জন পুরুষ রয়েছে। সবাই অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করছিলেন বলে জানায় সংস্থাটি।

সোমবার (২০ অক্টোবর) সন্ধ্যা ৬টায় মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটেলিয়নের সহকারী পরিচালক মুন্সি ইমদাদুর রহমানের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজিবি জানিয়েছে, রোববার দিবাগত রাত দুইটার দিকে কুমিল্লাপাড়া বিওপি'র হাবিলদার আব্বাস আলীর নেতৃত্বে ৬০/৭৪ সীমান্ত পিলার এলাকায় অভিযান চালায় বিজিবি। এসময় মান্দারতলা গ্রাম থেকে এক নারী ও ২ শিশুসহ ৫ জনকে আটক করা হয়।

এছাড়া সোমবার বেলা ১১টার দিকে বাঘাডাঙ্গা বিওপি'র হাবিলদার তোফাজ্জল হোসেনের নেতৃত্বে পৃথক অভিযানে সীমান্ত পিলার ৬০/২৯ সংলগ্ন হুদাপাড়া গ্রাম থেকে আরও এক নারীসহ ২ জনকে আটক করে বিজিবি। আটক ব্যক্তিদের মহেশপুর থানায় সোপর্দ করেছে বিজিবি।

মহেশপুর থানার ওসি নজরুল ইসলাম বলেন, আটককৃত ৭ জনের মধ্যে নারী ও শিশু ৪ জন। নারী ও শিশুদের যশোর জাস্টিস এন্ড কেয়ার সেন্টারে পাঠানো হয়েছে। প্রাপ্ত বয়স্ক পুরুষদের মামলা দায়েরের মাধ্যমে আদালতে সোপর্দ করা হবে বলেও জানান তিনি।

রিপোর্টার্স২৪/আরকে

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪