| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বান্দরবানে দুর্গম রুমা উপজেলায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা ক্যাম্প অনুষ্ঠিত

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ২০, ২০২৫ ইং | ১৫:৫৬:০৮:অপরাহ্ন  |  ১৪০০১৭৬ বার পঠিত
বান্দরবানে দুর্গম রুমা উপজেলায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা ক্যাম্প অনুষ্ঠিত

বান্দরবান প্রতিনিধি : পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ সদস্য কে এস মং-এর উদ্যোগে বান্দরবানের দুর্গম রুমা উপজেলায় প্রান্তিক জনপদে দুঃস্থ-অসহায় মানুষের সেবায় দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২০ অক্টোবর) চট্টগ্রাম লায়ন্স দাতব্য চক্ষু হাসপাতালের সহযোগীতায় দিনব্যাপী এ-চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়।

চট্রগ্রামের লায়ন্স দাতব্য চক্ষু হাসপাতালের তিনজন বিশেষজ্ঞ চিকিৎসকসহ আট জনের একটি মেডিকেল টিম শতাধিক নারী পুরুষকে বিনামূল্যে চক্ষু পরীক্ষা,পরামর্শপত্র, চশমা ও চোখের ছানি অপারেশন সেবা প্রদান করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি মেজর মেহেদী হাসান সরকার পিএসসি বলেন, “এত সুন্দর একটি আয়োজনের জন্য আমি পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য কে এস মংকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আজ এই চক্ষু চিকিৎসা ক্যাম্পে বিপুল জনসমাগম দেখে আমি অত্যন্ত আনন্দিত। রুমার মতো দুর্গম এলাকায় এমন ক্যাম্প আয়োজনের ফলে স্থানীয়রা মানসম্মত চক্ষু চিকিৎসা সেবা পাচ্ছেন—এটি সত্যিই প্রশংসনীয় উদ্যোগ। পরিশেষে, আমি ধন্যবাদ জানাই কে এস মংসহ রুমার চার ইউনিয়নের চেয়ারম্যানদের, যাদের সহযোগিতায় এই আয়োজন সফল হয়েছে”।

অনুষ্ঠানের কে এস মং বলেন, একজন মানুষ নিজের চোখ দিয়ে যদি পৃথিবী দেখতে না পারে তাহলে বেঁচে থাকাই মূল্যহীন। তাই চট্টগ্রামের চক্ষু চিকিৎসকরা রুমা উপজেলার বিভিন্ন ইউনিয়নের প্রায় ১০০০ জনকে বিনামূল্যে চক্ষু চিকিৎসার প্রদানের প্রস্তুতি নিয়ে এসেছেন। চোখে ছানি পড়া বা চোখের অপারেশন করতে হবে এরকম প্রতি রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবার জন্য ৬০ হাজার করে বরাদ্দ করেছেন চট্রগ্রামের লায়ন্স দাতব্য চক্ষু হাসপাতাল।

দিনব্যাপী এই আয়োজনে মোট ৬৪৮ জন চোখের রোগীকে চিকিৎসা ফ্রি ড্রপ ও ওষুধ বিতরণ এবং ২৬২ জন চোখের ছানী পড়া রোগী সনাক্ত হয়েছে। ২৮০ জনকে চশমা দেওয়া হয়। ছানী পড়া রোগীদের পরবর্তীতে অক্টোবর চট্টগ্রাম লায়ন্স দাতব্য চক্ষু হাসপাতালে অপারেশন করার কথা জানিয়েছেন চক্ষু চিকিৎসা সেবা প্রধানকারি প্রতিষ্ঠান চট্টগ্রামের লায়ন্স দাতব্য চক্ষু হাসপাতাল কর্তৃপক্ষ। 

চক্ষু চিকিৎসা সেবা ক্যাম্পে আরো উপস্থিত ছিলেন, চট্টগ্রাম লায়ন্স দাতব্য চক্ষু হাসপাতালের কো অর্ডিনেটর মো: জসিম উদ্দিন, মেডিকেল অফিসার ডা: সৌমেন তালুকদার, অপথালমোলজি এসিস্ট্যান্ট মো: সাইফুল আজম, মেডিকেল এইসস্টেন্ট মোঃ নুরুল আফসার, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। 

অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন রুমা উপজেলার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ উহ্লামং মারমা, অংসিংনু মারমা, জিরা বম, মেনরত ম্রো। 

আয়োজকরা জানান, পাহাড়ের দুর্গম এলাকায় মানসম্পন্ন চক্ষু চিকিৎসা যেন সোনার হরিণ। দুর্গম এলাকার খেটে খাওয়া মানুষের দোরগোড়ায় বিনামূল্যে এই সেবা পৌঁছে দিতে পেরে তারা কৃতজ্ঞ। তাদের লক্ষ্য—বান্দরবানের প্রত্যন্ত এলাকায় ধাপে ধাপে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা পৌঁছে দেওয়া। রুমা উপজেলার পর থানচি উপজেলাতেও অনুরূপ ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প আয়োজনের পরিকল্পনা রয়েছে বলেও জানান তারা।

রিপোর্টার্স২৪/আরকে

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪