| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মুজিবনগরে ভৈরব নদে নিখোঁজ দুই যুবকের মরদেহ উদ্ধার

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ২০, ২০২৫ ইং | ১৬:১৪:২৪:অপরাহ্ন  |  ১৩৭৫৭৫১ বার পঠিত
মুজিবনগরে ভৈরব নদে নিখোঁজ দুই যুবকের মরদেহ উদ্ধার

মেহেরপুর প্রতিনিধি : মেহেরপুরের মুজিবনগরে রশিকপুর সুইচ গেটে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া তানভির ও কৌশিক নামের দুই যুবকের মরদেহ উদ্ধার করেছে খুলনা থেকে আসা ফায়ার সার্ভিসের বিশেষ রিসকিউ (ডুবুরি) দল। নিখোঁজের প্রায় ৬ ঘণ্টা পর রাত সাড়ে ৮টার দিকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। 

সোমবার (২০ অক্টোবর) দুপুরে গোসল করতে নেমে তারা দু’জন নিখোঁজ হয়। তানভির মেহেরপুর সদর উপজেলার টেংরামারী গ্রামের হান্নান শেখের ছেলে ও মেহেরপুর পৌর কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী এবং কৌশিক আমদহ গ্রামের মহিন শেখের ছেলে ও মেহেরপুর আলেয়া মাদ্রাসার অষ্টম শ্রেণীর ছাত্র।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, তানভির ও কৌশিক দুপুরে কয়েকজন বন্ধু মিলে রশিকপুর সুইচ গেটে গোসল করতে আসেন। এ সময় অনেকেই তাদের ঐ জায়গার পানিতে নামতে নিষেধ করে তবুও বন্ধুরা নদের স্রোতের মধ্যে নেমে পড়ে। হঠাৎ কৌশিক পানিতে ডুবে গেলে তাকে উদ্ধার করতে তানভির পানিতে ঝাঁপিয়ে পড়ে। এসময় তারা দু’জনই পানিতে তলিয়ে যায়। পরে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে খুলনা ফায়ার সার্ভিসের বিশেষ রিসকিউ (ডুবুরি) দল উদ্ধার অভিযান শুরু করে। প্রায় দেড় ঘন্টা খোঁজাখুঁজির পর সাড়ে ৭টার দিকে তানভির ও সাড়ে ৮টার দিকে কৌশিকের মরদেহ উদ্ধার করে। 

মুজিবনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, সন্ধ্যার পর খুলনা ফায়ার সার্ভিসের বিশেষ রেসকিউ (ডুবুরি) দল উদ্ধার কাজ শুরু করেন। প্রায় দেড় ঘন্টা পর প্রথমে তানভির ও পরে কৌশিকের মরদেহ উদ্ধার করতে সক্ষম হয়। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর প্রক্রিয়াধীন। 

রিপোর্টার্স২৪/আরকে

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪