| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নোয়াখালীতে হামলার প্রতিবাদে লক্ষ্মীপুরে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ২০, ২০২৫ ইং | ২০:৪৭:২২:অপরাহ্ন  |  ১৩৭০২৮৯ বার পঠিত
নোয়াখালীতে হামলার প্রতিবাদে লক্ষ্মীপুরে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল
ছবির ক্যাপশন: নোয়াখালীতে হামলার প্রতিবাদে লক্ষ্মীপুরে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল

লক্ষ্মীপুর প্রতিনিধি : নোয়াখালীতে ইসলামী ছাত্রশিবির আয়োজিত কোরআন প্রশিক্ষণ প্রোগ্রামে সন্ত্রাসীদের হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল শেষে ফেরার পথে বাসে হামলার প্রতিবাদে লক্ষ্মীপুরে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রশিবির। 

সোমবার (২০ অক্টোবর) রাতে শহর ছাত্রশিবিরের ব্যানারে জেলা শহরের উত্তর তেমুহনী এলাকা থেকে মিছিলটি শুরু হয়। শহর শিবিরের সভাপতি ফরিদ উদ্দিনের নেতৃত্বে মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চক বাজার জামেমসজিদ এলাকায় গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে বক্তারা বলেন, কুরআনের ওপর হামলা আজকে নতুন নয় বরং যুগে যুগে ইসলাম বিরোধী শক্তি কুরআনের প্রোগ্রামে হামলা চালিয়ে এসেছে। আমরা দেখেছি আওয়ামী সন্ত্রাসীরা ইতোপূর্বে রমজানে কুরআন তালিম, ইফতার প্রোগ্রামে হামলা করতো এখন নব্য ফ্যাসিবাদিরা তাদের পথই অনুসরণ করছে। মসজিদ কারো বাপের সম্পত্তি নয়, মসজিদে কুরআনের আলোচনা হবে, হাদিসের আলোচনা হবে যেই বাঁধা দিবে তাদেরকে উচিত জবাব দেওয়া হবে। একজন মুসলমান হিসেবে এটি আমাদের সকলের দায়িত্ব। 

বক্তব্যে তারা আরও বলেন, ছাত্রদল-বিএনপির সন্ত্রাসীরা নোয়াখালীতে পবিত্র কুরআন তালিমে হামলা করে আমাদের ভাইদের রক্তাক্ত করেছে। তারা গ্রামে গঞ্জে আমাদের মা বোনদের প্রোগ্রামেও ন্যাক্কারজনক হামলা চালিয়েছে। এসব কর্মকাণ্ডের জন্য ছাত্র সমাজ আপনাদের কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে যার ফলস্বরুপ ডাকসু, জাকসু, চাকসু ও রাকসুতে আপনাদের শোচনীয় পরাজয় হয়েছে। সন্ত্রাস যে মোড়কেই আসুক আমরা প্রতিহত করবো। ইনসাফ প্রতিষ্ঠার সব সংগ্রামে আমরা ঐক্যবদ্ধ থাকবো। এ সমম হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানানো হয়।

রিপোর্টার্স২৪/সোহাগ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪