নাটোর প্রতিনিধি : সকল শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং শুভানুধ্যায়ীকে প্রীতি শুভেচ্ছা ও শুভকামনায় নাটোরে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।
মঙ্গলবার (২১ অক্টোবর) বেলা ১১টায় নাটোর শহরের জজকোর্ট এলাকা থেকে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় উপ-আঞ্চলিক কেন্দ্র নাটোরের আয়োজনে শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উন্মুক্ত অফিসে এসে শেষ হয়।
এসময় উপস্থিত ছিলেন উপ-আঞ্চলিক পরিচালক তানিয়া তালুকদার, সেকশন অফিসার গোলাম মোস্তফাসহ কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা। এসময় বক্তারা বলেন, অনেক ঝরে পড়া শিক্ষার্থী এই উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে তাদের জীবনমান উন্নয়ন করছে।
রিপোর্টার্স২৪/এসএন