| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রাঙ্গামাটিতে পুলিশের নির্বাচনী দায়িত্ব বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ২১, ২০২৫ ইং | ০৭:৪০:২১:পূর্বাহ্ন  |  ১৩৮৪১৪০ বার পঠিত
রাঙ্গামাটিতে পুলিশের নির্বাচনী দায়িত্ব বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

রাঙ্গামাটি প্রতিনিধি : আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশের সদস্যদের নির্বাচনী দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। মঙ্গলবার (২১ অক্টোবর) সকালে জেলা পুলিশ লাইনে চতুর্থ পর্যায়ের পঞ্চম ব্যাচের এ কর্মশালার উদ্বোধন করেন রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন বলেন, ‘আসন্ন জাতীয় নির্বাচন গণতান্ত্রিক ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এ নির্বাচনে নিরাপদ ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে পুলিশের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নির্বাচনী দায়িত্ব পালনের সময় প্রতিটি সদস্যকে আইন-শৃঙ্খলা রক্ষা, ভোটারদের নিরাপত্তা এবং নিরপেক্ষতা বজায় রাখার বিষয়ে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে।’

তিনি আরও বলেন, ‘রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশ আসন্ন নির্বাচনে নিরপেক্ষ থেকে আইন-শৃঙ্খলা রক্ষা ও ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধপরিকর।’

পুলিশ সুপার আশা প্রকাশ করেন যে, রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশের সদস্যরা শৃঙ্খলা, পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে একটি শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করতে সক্ষম হবেন।

অনুষ্ঠানে রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪