| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

১৫ বছরের বিধ্বস্ত অর্থনীতিতে বাড়িভাড়া বৃদ্ধির সামর্থ্য ছিল না : প্রধান উপদেষ্টা

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ২১, ২০২৫ ইং | ০৯:১৮:২৬:পূর্বাহ্ন  |  ১৩৮৫৪৭৫ বার পঠিত
১৫ বছরের বিধ্বস্ত অর্থনীতিতে বাড়িভাড়া বৃদ্ধির সামর্থ্য ছিল না : প্রধান উপদেষ্টা

রিপোর্টার্স২৪ ডেস্ক : অবশেষে শেষ হলো বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক–কর্মচারীদের ২০ শতাংশ বাড়িভাড়া বৃদ্ধির  আন্দোলন। তবে ২০ শতাংশ নয়, আপাতত ১৫ শতাংশ মেনেই শ্রেণিকক্ষে ফিরছেন শিক্ষকরা। তবে সেটিও একবারে নয়—প্রথম ধাপে মূল বেতনের সাড়ে সাত শতাংশ এবং আগামী বছরের জুলাই মাস থেকে বাকি সাড়ে সাত শতাংশ বৃদ্ধির সিদ্ধান্ত  নিয়েছে সরকার।  ১৫ শতাংশ বাড়িভাড়া বৃদ্ধির পর শিক্ষকদের সর্বোচ্চ উদ্দীপনায় শ্রেণিকক্ষে ফেরার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। পাশাপাশি বেতন কেন বৃদ্ধি করা যাচ্ছে না, তারও ব্যাখ্যা দিয়েছেন।

তিনি বলেন,  বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক–কর্মচারীদের দাবি যৌক্তিক। তবে বাস্তবতা হলো, ১৫ বছরের সীমাহীন দুর্নীতি ও লুটপাটে বিধ্বস্ত ছিলো বাংলাদেশের অর্থনীতি। অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের পর অর্থনীতি গতিশীল হলেও মূল বেতনের ২০ শতাংশ বাড়িভাড়া বৃদ্ধির মতো সামর্থ্যে এখনও ফেরেনি। তাই সরকারকে বাস্তবতার নিরিখে এ সিদ্ধান্ত নিতে হয়েছে।

প্রধান উপদেষ্টা শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সি. আর. আবরারসহ সংশ্লিষ্ট সকলকে তাঁদের অক্লান্ত পরিশ্রমের জন্য বিশেষভাবে ধন্যবাদ জানিয়েছেন। তিনি আশা প্রকাশ করেছেন, আন্দোলনরত শিক্ষকরা নবউদ্যমে শ্রেণিকক্ষে ফিরবেন এবং ভবিষ্যৎ প্রজন্মকে গড়ে তুলতে অবদান রাখবেন।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪