ইন্টারন্যাশনাল ডেস্ক: যুদ্ধরিরতির পর গাজায় চলমান যুদ্ধবিরতির মধ্যস্থতাকারী দেশ কাতার ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের অভিযোগ তুলেছে।
মঙ্গলবার (২১ অক্টোবর) একাধিক ইসরায়েলি প্রাণঘাতী হামলার পর কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানি ১১ দিন ধরে চলমান যুদ্ধবিরতি লঙ্ঘনের এই অভিযোগ করেন।
শুরা কাউন্সিলে বার্ষিক ভাষণে আমির বলেন, ফিলিস্তিনে ইসরায়েলের সব চুক্তি লঙ্ঘন করা কার্যক্রমের নিন্দা জানাই। বিশেষ করে গাজা উপত্যকাকে মানুষের বসবাসের অযোগ্য স্থানে পরিণত করা এবং যুদ্ধবিরতির ধারাবাহিক লঙ্ঘন উল্লেখযোগ্য।
এর আগে হামাসের বিরুদ্ধে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের অভিযোগ এনে রোববার (১৯ অক্টোবর) গাজায় ১৫৩ টন বোমা নিক্ষেপ করেছে ইসরায়েলি সামরিক বাহিনী। ইসরায়েলের সংসদ নেসেটে সোমবার (২০ অক্টোবর) এ তথ্য জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
রিপোর্টার্স২৪/এসসি