| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

প্রেমিকার বাড়িতে ফাঁসের দড়ি নিয়ে যুবকের অনশন

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ২১, ২০২৫ ইং | ১০:৪৭:২৩:পূর্বাহ্ন  |  ১৪০০৬০৬ বার পঠিত
প্রেমিকার বাড়িতে ফাঁসের দড়ি নিয়ে যুবকের অনশন

মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের হরিরামপুরে বিয়ের দাবিতে প্রেমিকার বাড়িতে ফাঁসের দড়ি নিয়ে অনশন করেছেন রবিউল ইসলাম রবি (২৮) নামে এক যুবক। মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুরে উপজেলার কৌড়ি গ্রামে এ ঘটনা ঘটে।

রবিউল ইসলাম রবি হরিরামপুর উপজেলার উত্তর মেরুন্ডি এলাকার আজাদ মোল্লার ছেলে। অন্যদিকে প্রেমিকা তাহমিনা মিম (২১) একই উপজেলার কৌড়ি গ্রামের প্রবাসী আব্দুল কুদ্দুসের মেয়ে। তিনি মানিকগঞ্জ মহিলা কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্রী। রবিউল পেশায় একজন ঠিকাদার।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় তিন মাস আগে রবিউল ও মিমের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পারিবারিকভাবে বিয়ের আলোচনা চললেও সম্প্রতি মিম সম্পর্ক থেকে সরে দাঁড়ান। এতে ক্ষুব্ধ হয়ে মঙ্গলবার দুপুরে ফাঁসির দড়ি হাতে প্রেমিকার বাড়ির সামনে গিয়ে অনশন শুরু করেন রবিউল।

এ ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়। খবর পেয়ে স্থানীয় লোকজন ভিড় জমিয়েছে প্রেমিকার বাড়ির সামনে।

তবে মিম দাবি করেছেন, রবিউলের সঙ্গে তার কেবল কথাবার্তা ও দেখা-সাক্ষাৎ হয়েছে, প্রেম বা বিয়ের সম্পর্কের বিষয়টি সম্পূর্ণ ভিত্তিহীন। তিনি বলেন, ‘ও আমাকে হেয় প্রতিপন্ন করার জন্যই এমন কাজ করছে। আমি ওকে বিয়ে করব না। ও মানসিকভাবে অস্বাভাবিক।’

প্রেমিকার মা পারভীন আক্তার বলেন, ‘মেয়ে যখন রাজি নয়, তখন আমি কিছু করতে পারব না। স্বামী প্রবাসে আছেন, এ অবস্থায় আমি খুব বিপাকে পড়েছি।’

গালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিক বিশ্বাস বলেন, ‘মেয়ে ও তার পরিবার যদি রাজি না থাকে, তাহলে জোর করে কিছু করার সুযোগ নেই। পরিস্থিতি শান্ত রাখতে পুলিশকে জানানো হয়েছে।’


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪