| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আজ ঢাকায় আসছেন নরওয়ের প্রতিমন্ত্রী

reporter
  • আপডেট টাইম: মে ২০, ২০২৫ ইং | ০০:০০:০০:পূর্বাহ্ন  |  ১৮৪৩১১১ বার পঠিত
আজ ঢাকায় আসছেন নরওয়ের প্রতিমন্ত্রী
ছবির ক্যাপশন: নরওয়ের আন্তর্জাতিক উন্নয়ন প্রতিমন্ত্রী স্টাইন রেনাতে জেহিম

রিপোর্টার্স২৪ ডেস্ক

দুই দিনের সফরে আজ মঙ্গলবার (২০ মে) ঢাকায় আসছেন নরওয়ের আন্তর্জাতিক উন্নয়ন প্রতিমন্ত্রী স্টাইন রেনাতে জেহিম। এই সফরে রোহিঙ্গা সংকটকে প্রাধান্য দেওয়া হবে বলে জানা গেছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রতিমন্ত্রী ঢাকায় তার সফরকালে সরকারের বিভিন্ন পর্যায়ের উপদেষ্টাদের সঙ্গে বৈঠক করবেন। তিনি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এছাড়া রোহিঙ্গা বিষয়ক প্রধান উপদেষ্টা খলিলুর রহমান, পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এবং পরিবেশ ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ উপদেষ্টা সৈয়াদা রিজওয়ানা হাসানের সঙ্গেও আলোচনা করবেন।

এ সফরে প্রতিমন্ত্রী কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাবেন। তিনি সেখানে ক্যাম্পের বাস্তব পরিস্থিতি সরেজমিনে দেখবেন। এছাড়া বাংলাদেশে নরওয়ের বিভিন্ন উন্নয়ন প্রকল্প ঘুরে দেখারও কথা রয়েছে তার।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, রোহিঙ্গা ইস্যুই তার সফরের প্রধান লক্ষ্য। তবে জলবায়ু পরিবর্তন, টেকসই উন্নয়নসহ কিছু গুরুত্বপূর্ণ বিষয়েও আলোচনা হবে।

নরওয়ের এই প্রতিমন্ত্রী বৃহস্পতিবার (২২ মে) সকালে ঢাকা ত্যাগ করবেন।

রিপোর্টার্স২৪/এসবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪