| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

চাঁদপুরে নিবন্ধন সনদ না থাকায় ৪ খাদ্য প্রতিষ্ঠানকে জরিমানা

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ২১, ২০২৫ ইং | ১২:১৩:০৮:অপরাহ্ন  |  ১৪০০১৫০ বার পঠিত
চাঁদপুরে নিবন্ধন সনদ না থাকায় ৪ খাদ্য প্রতিষ্ঠানকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক, চাঁদপুর : বিএসটিআইয়ের মোড়কজাত নিবন্ধন সনদ গ্রহণ ব্যতীত পণ্য বিক্রি ও বিতরণের অপরাধে চাঁদপুরের মতলব দক্ষিণে ৪টি খাদ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠানকে মোট ৩৩ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২১ অক্টোবর) বিকেলে মতলব বাজারে বিএসটিআই কুমিল্লা জেলা কার্যালয়ের উদ্যোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমজাদ হোসেন ও সহকারী কমিশনার (ভূমি) মুমতাহিনা পৃথুলা।

বিএসটিআই কুমিল্লা অফিসের কর্মকর্তা প্রকৌশলী আমিনুল ইসলাম শাকিল বলেন, অভিযানে পণ্য মোড়কজাত নিবন্ধন সনদ গ্রহণ ব্যতীত ফারমেন্টেড মিল্ক (দই) পণ্য বিক্রি ও বিতরণের অপরাধে লক্ষ্মী নারায়ণ মিষ্টান্ন ভান্ডার মালিককে ওজন ও পরিমাপ মানদণ্ড আইনে ১০ হাজার টাকা, মধুবন সুইটমিট মালিককে ১০ হাজার টাকা, ভাই ভাই হোটেল অ্যান্ড নন্দ কেবিন মালিককে ১০ হাজার টাকা এবং ঘোষ কেবিন মালিককে ৩ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন বিএসটিআই কুমিল্লা অফিসের কর্মকর্তা প্রকৌশলী আমিনুল ইসলাম শাকিল, ফিল্ড অফিসার সিএম মো. হাফিজুর রহমান, পরিদর্শক (মেট্রোলজি) মো. শামস তাবরেজ ও মো. রাজিব ফকির।


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪