লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুর সরকারি কলেজ ছাত্রদলের ২১ সদস্য কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। কমিটিতে মো. ঈসমাইল হোসেন রনিকে সভাপতি, বাহাদুর হোসেন নোবেলকে সাধারণ সম্পাদক ও মেহেদী হাসান নিরবকে সাংগঠনিক সম্পাদক করা হয়।
মঙ্গলবার (২১ অক্টোবর) রাতে জেলা ছাত্রদলের সভাপতি হাসান মাহমুদ ইব্রাহিম ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই কমিটি অনুমোদন দেওয়া হয়।
কমিটির অন্য সদস্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি মো. রাজু, সহ-সভাপতি মো. আশরাফুল আলম, তারেক রহমান, মো. দিপু, মো. ইমতিয়াজ আহামেদ, আব্দুল কবির, সবুজ হোসেন (সজিব), সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, মতিউর রহমান আরিফ, সহ যুগ্ম সাধারণ সম্পাদক মো. রায়হান হোসেন, সোহেল রানা, রাকিবুল ইসলাম হৃদয়, মিজানুর রহমান নাহিদ, ফরহাদ হোসেন, দিদার হোসেন আকাশ, জনি আক্তার, সৈয়দ তৌহিদুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক ফজলে রাব্বি ও দপ্তর সম্পাদ জাকির পাটোয়ারী।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, উক্ত কমিটি আগামী ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে হবে।
রিপোর্টার্স২৪/আরকে