| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রাঙ্গামাটিতে সেই বিরল গোলাপি হাতি শাবকের মৃত্যু

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ২১, ২০২৫ ইং | ১৫:৪১:০৬:অপরাহ্ন  |  ১৩৭৭৭৭৮ বার পঠিত
রাঙ্গামাটিতে সেই বিরল গোলাপি হাতি শাবকের মৃত্যু

রাঙ্গামাটি প্রতিনিধি : রাঙ্গামাটির বরকল উপজেলায় সন্ধান পাওয়া সেই বিরল গোলাপি রঙের বন্য হাতির শাবকটি মারা গেছে। মঙ্গলবার (২১ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে সুবলং ইউনিয়নের বরুনাছড়ি এলাকায় কাপ্তাই হ্রদে ভাসমান অবস্থায় হাতিটির মৃতদেহ দেখতে পান স্থানীয়রা। পরে খবর পেয়ে পার্বত্য চট্টগ্রাম উত্তর বনবিভাগের হাতি সুরক্ষা দলের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান।

বরকল হাতি সুরক্ষা দলের সদস্য মো. লিটন হোসেন জানান, তিনি নিজের বাগানে কাজ করার সময় দূর থেকে হ্রদের পানিতে কিছু ভাসতে দেখেন। কাছে গিয়ে বুঝতে পারেন, সেটি গোলাপি হাতির মৃতদেহ। তার পেছনে মা হাতিসহ একটি হাতির পাল সাঁতরে এসে মৃতদেহটির চারপাশে অবস্থান নেয়।

লিটন হোসেন বলেন, “হাতিটির দেহ ফুলে গেছে। দেখে মনে হচ্ছে কয়েক দিন আগেই মারা গেছে। তবে মৃত্যুর কারণ স্পষ্ট নয়। হয়তো মা হাতির সঙ্গে পাহাড় থেকে নামার সময় শাবকটি পা পিছলে কাপ্তাই হ্রদে পড়ে যায় এবং আর উঠতে পারেনি।”

পার্বত্য চট্টগ্রাম উত্তর বনবিভাগের সুবলং রেঞ্জ কর্মকর্তা মতিউর রহমান বলেন, “আমরা খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে যাই। কিন্তু মৃত হাতি শাবকটির চারপাশে বন্য হাতির একটি পাল অবস্থান করছিলো। তাদের উপস্থিতির কারণে এখনো মরদেহ উদ্ধার করা সম্ভব হয়নি। উদ্ধার না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে।”

প্রসঙ্গত, চলতি বছরের ১৮ জুন কাপ্তাই হ্রদ সাঁতরে যাওয়ার সময় এই বিরল গোলাপি হাতিটির ভিডিও ধারণ করেছিলেন স্থানীয় বাসিন্দা মো. জাবেদ উদ্দীন। পরে ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে সারাদেশে আলোচনার সৃষ্টি হয়। তবে বন্যপ্রাণী বিশেষজ্ঞদের মতে, হাতিটির এমন গোলাপি রং ছিল জিনগত বা হরমোনজনিত অস্বাভাবিকতার ফল, যা প্রকৃতির একটি বিরল।

রিপোর্টার্স২৪/আরকে

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪