| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

হাটহাজারীতে সহপাঠীদের হাতে নবম শ্রেণীর এক শিক্ষার্থী খুন

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ২১, ২০২৫ ইং | ১৭:০৯:৪৬:অপরাহ্ন  |  ১৩৯৮০৪৯ বার পঠিত
হাটহাজারীতে সহপাঠীদের হাতে নবম শ্রেণীর এক শিক্ষার্থী খুন
ছবির ক্যাপশন: ছবি সংগৃহীত

চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রামের হাটহাজারী উপজেলা এলাকায় সহপাঠীদের বেধড়ক পিটুনিতে মো. তানভীর (১৬) নামে এক স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। 

মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুর দেড়টার দিকে হাটহাজারী পৌরসভার পুরাতন অফিসের সামনে এ ঘটনা ঘটে। 

নিহত তানভীর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের মুন্সিপাড়া সুলতান আহম্মদ বাড়ির প্রবাসী আব্দুল বারেকের ছেলে। তিনি আলীপুর রহমানিয়া স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ সাইফুর রহমান জানান, মঙ্গলবার স্কুলে কয়েকজন শিক্ষার্থীর মধ্যে সৃষ্ট বিরোধ মেটানোর চেষ্টায় তানভীর অংশ নেয়। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে একপক্ষ দুপুরে তানভীরের ওপর হামলা চালায়। এতে গুরুতর আহত হয়ে সে মারা যায়।

এ বিষয়ে জানতে চাইলে হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনজুর কাদের ভূঁইয়া বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছেছি। হত্যাকাণ্ডের কারণ খতিয়ে দেখা হচ্ছে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।’

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪