| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নিখোঁজের দুই দিন পর পুকুরে মিলল রাজনের অর্ধগলিত লাশ

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ২১, ২০২৫ ইং | ১৮:১১:৫৪:অপরাহ্ন  |  ১৩৮৭৮৩৮ বার পঠিত
নিখোঁজের দুই দিন পর পুকুরে মিলল রাজনের অর্ধগলিত লাশ
ছবির ক্যাপশন: নিখোঁজের দুই দিন পর রাজন মিয়া (২৫) নামে এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার

আনিসুর রহমান, নেত্রকোণা: নেত্রকোণার আটপাড়া উপজেলার পুখলগাও গ্রামে নিখোঁজের দুই দিন পর রাজন মিয়া (২৫) নামে এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

 মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুরে গ্রামের একটি পরিত্যক্ত গুদামের পাশের পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, দুপুরে পুকুরে লাশ ভাসতে দেখে তারা থানায় খবর দেন। পরে আটপাড়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

নিহত রাজন উপজেলার দেশীউড়া গ্রামের আবুল কালামের ছেলে। তিনি স্বরমুশিয়া ইউনিয়নের দুর্গাশ্রম চৌরাস্তা মোড়ে একটি চা স্টলের দোকান চালাতেন। পরিবারের সদস্যরা জানান, গত ১৯ অক্টোবর (রবিবার) সকালে প্রতিদিনের মতো দোকান খোলার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি রাজন।

দীর্ঘ খোঁজাখুঁজির পর মঙ্গলবার দুপুরে তার লাশ উদ্ধার হয়।

রাজনের ভাই নাসিম মিয়া বলেন, দুই দিন ধরে খোঁজ করছিলাম। কেউ কোনো খবর দিতে পারেনি। আজ পুকুরে ভাইয়ের লাশ দেখে আমরা হতভম্ব। নিহতের চাচাতো ভাই রাজন বলেন, তার কারও সঙ্গে কোনো শত্রুতা ছিল না। এমন মৃত্যু কল্পনাও করিনি।

আটপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফুজ্জামান বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানা যাবে।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪