| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মাগুরায় চলছে শ্যামাপূজা ও দীপাবলির অনুষ্ঠান

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ২১, ২০২৫ ইং | ১৮:৪৭:৫০:অপরাহ্ন  |  ১৪০৫৪৬৩ বার পঠিত
মাগুরায় চলছে শ্যামাপূজা ও দীপাবলির অনুষ্ঠান
ছবির ক্যাপশন: উপজেলার চুকিনগর গ্রামের উত্তর পাড়া সার্বজনীন দুর্গা মন্দিরে

মাগুরা প্রতিনিধি: মাগুরা সদর উপজেলা-সহ চার উপজেলার সনাতন ধর্মাবলম্বীদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব শ্যামাপূজা ও দীপাবলি উৎসবকে ঘিরে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। সোমবার (২০ অক্টোবর) শক্তি ও শান্তির দেবী শ্যামা মায়ের আরাধনাকে কেন্দ্র করে জেলার বিভিন্ন মন্দিরে চলছে পূজা-অর্চনা, প্রদীপ প্রজ্বলন।

উৎসবে মেতে উঠেছে জেলার বিভিন্ন মন্দির ও পূজামণ্ডপে সাজানো হয়েছে বর্ণিল আলো-সজ্জায়। ছিলো হিন্দু সম্প্রদায়ের ঘরে ঘরে  দেবী শ্যামার পূজা ও দীপ প্রজ্বলনের আয়োজন। সর্বত্র বিরাজ করছে আনন্দ ও উচ্ছ্বাসের আমেজ।

এদিকে, পূজা ও উৎসব উপলক্ষ্যে শালিখা উপজেলার চুকিনগর গ্রামের উত্তর পাড়া সার্বজনীন দুর্গা মন্দিরে  তিন দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করেছেন মন্দির কর্তৃপক্ষ।  

অনুষ্ঠানের প্রথম দিন পূজা ও দীপ প্রোজ্জ্বলন অনুষ্ঠানঅনুষ্ঠিত হয়। দ্বিতীয় দিন আজ মঙ্গল বার সন্ধ্যা থেকে শুরু হয় রামায়ণ গান। হাজারো ভক্ত বৃন্দের উপস্থিতিতে চলে এ অনুষ্ঠান এবং শেষ দিন বুধবারে অনুষ্ঠিত হবে ধুনচি আরতি প্রতিযোগিতা জানান, কমিটির সাধারণ সম্পাদক মন্টু মন্ডল। 

 নির্বিঘ্নে সম্পন্ন করতে প্রশাসনের পক্ষ থেকেও নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। পুলিশ ও আনসার সদস্যদের টহল জোরদার করা হয়েছে গুরুত্বপূর্ণ মন্দির ও পূজামণ্ডপগুলোতে।

জেলার বিভিন্ন উপজেলাতেও শ্যামাপূজা উপলক্ষ্যে ব্যাপক আয়োজন করা হয়েছে। পূজার নানা আয়োজনে ভক্তরা শ্যামা মায়ের কাছে শান্তি, শক্তি ও সমৃদ্ধি কামনা করছেন।


শালিখা উপজেলা  কেন্দ্রীয় সার্বজনীন দুর্গা মন্দিরের সাধারণ সম্পাদক ও উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক মাষ্টার সীতান চন্দ্র বিশ্বাস বলেন, প্রায় ৫০ বছর ধরেই আমাদের এই মন্দিরে অত্যন্ত আনন্দঘন পরিবেশে দূর্গা পূজা ও শ্যামা পূজা উদযাপিত হয়ে আসছে।  প্রতি বছর হাজারো ভক্ত-দর্শনার্থী এখানে আসেন। আমাদের কাছে এটি শুধু ধর্মীয় উৎসব নয়, এটি সামাজিক ও সাংস্কৃতিক মিলনমেলারও প্রতীক এ বছর পূজা উপলক্ষ্যে পাঁচ দিনের আয়োজন করা হয়েছে। মন্দির কমিটির পক্ষ থেকে আমরা পূজার সব প্রস্তুতি সম্পন্ন করেছি। প্রশাসনের সহযোগিতায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আশা করছি, সবার অংশগ্রহণে এবারের শ্যামাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হবে।


শালিখা  থানা অফিসার ইনচার্জ মো: অলি মিয়া  বলেন, শ্যামাপূজা ও দীপাবলি উৎসবকে ঘিরে আমরা সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছি। গুরুত্বপূর্ণ মন্দির ও পূজামণ্ডপে পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। ধর্মীয় উৎসব সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রশাসন সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে।


রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪