| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সেনা কর্মকর্তাদের কোন জেলে রাখবে সিদ্ধান্ত নেবে সরকার : তাজুল ইসলাম

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ২২, ২০২৫ ইং | ০৩:৪২:৩৮:পূর্বাহ্ন  |  ১১৬১০১৩ বার পঠিত
সেনা কর্মকর্তাদের কোন জেলে রাখবে সিদ্ধান্ত নেবে সরকার : তাজুল ইসলাম
ছবির ক্যাপশন: ছবি সংগৃহীত

স্টাফ রিপোর্টার : মানবতাবিরোধী অপরাধের পৃথক তিন মামলায় ১৫ সেনা কর্মকর্তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। তাদের কোন জেলে বা সাব জেলে রাখা হবে তার সিদ্ধান্ত কারা কর্তৃপক্ষ বা সরকার নেবে।

বুধবার (২২ অক্টোবর) সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান। 

আসামিদের কোন জেলে রাখা হবে, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, তাদের কাস্টডিতে প্রেরণের নির্দেশ দেওয়া হয়েছে। কাস্টডিতে প্রেরণ মানে হচ্ছে কারা কর্তৃপক্ষের অধীনে তারা চলে যাবেন। কারা কর্তৃপক্ষ তাদের কোথায় রাখবেন অর্থাৎ কোন জেলে রাখবেন, কোন সাব জেলে রাখবেন, ঢাকায় রাখবেন না চট্টগ্রামে পাঠাবেন, না অন্য কোথাও রাখবেন। এটা যথাযথ কারা কর্তৃপক্ষের অর্থাৎ সরকারের।

তাজুল ইসলাম বলেন, আদালতের কাজ হচ্ছে তাদের কাস্টডিতে পাঠিয়ে দেওয়া। কাস্টডিটা মেইনটেইন করেন রাষ্ট্র বা স্বরাষ্ট্র মন্ত্রণালয় অথবা স্পেসিফিক্যালি কারা অধিদপ্তর। সুতরাং কারা কর্তৃপক্ষ তাদের কোন কারাগারে রাখবেন সেটা তারাই নির্ধারণ করবে।

চিফ প্রসিকিউটর বলেন, কারা কর্তৃপক্ষ কোন আসামিকে কি পদ্ধতিতে আদালতে হাজির করবেন, এটা কারা কর্তৃপক্ষের সিদ্ধান্ত। এই ব্যাপারে আমাদের কিছুই বলার নেই।


রিপোর্টার্স ২৪/এমবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪