| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শেরপুরে ২৩৩ কেজি অবৈধ পলিথিন জব্দ

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ২২, ২০২৫ ইং | ০৬:০৬:২২:পূর্বাহ্ন  |  ১৪০৭১৪২ বার পঠিত
শেরপুরে ২৩৩ কেজি অবৈধ পলিথিন জব্দ

শেরপুর প্রতিনিধি : শেরপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২৩৩ কেজি অবৈধ পলিথিন ব্যাগ জব্দ করা হয়েছে। মঙ্গলবার (২১ অক্টোবর) বিকেলে শ্রীবরদী উপজেলায় ওই অভিযান পরিচালনা করা হয়। এ সময় এক ব্যবসায়ীকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, শেরপুরের পরিবেশ অধিদপ্তর জেলা কার্যালয়ের উদ্যোগে ও শ্রীবরদী উপজেলা প্রশাসন শ্রীবরদী সদর বাজারে দুপুর থেকে ওই অভিযান শুরু হয়। ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন শ্রীবরদী উপজেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. হাসিব-উল-আহসান।

জেলা পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক সুশীল কুমার দাস বলেন, জব্দ করা পলিথিন পরিবেশ অধিদফতরের হেফাজতে নেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪