| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

খাগড়াছড়িতে খুচরা কার্ডধারী সার বিক্রেতাদের মানববন্ধন

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ২২, ২০২৫ ইং | ০৭:২০:৩৮:পূর্বাহ্ন  |  ১৩৯০৯৪০ বার পঠিত
খাগড়াছড়িতে খুচরা কার্ডধারী সার বিক্রেতাদের মানববন্ধন

খাগড়াছড়ি প্রতিনিধি : খুচরা সার বিক্রেতা আইডি কার্ডধারীদের বহাল রাখা এবং টি.ও লাইসেন্স প্রদানের দাবিতে মানববন্ধন করেছে খুচরা সার বিক্রেতা এসোসিয়েশন অব বাংলাদেশের খাগড়াছড়ি পার্বত্য জেলা শাখা। ২২ অক্টোবর মঙ্গলবার  সকাল ১১টায় খাগড়াছড়ি প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে আইডি কার্ডধারী খুচরা বিক্রেতারা কৃষকদের কাছে সরকারি নির্ধারিত মূল্যে সার বিক্রি করে আসছেন। অথচ নতুন নীতিমালায় তাদের বাদ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে, যা অযৌক্তিক ও কৃষকদের স্বার্থবিরোধী। তারা বলেন, এ সিদ্ধান্ত বাস্তবায়িত হলে সার সরবরাহ ব্যবস্থায় বিশৃঙ্খলা সৃষ্টি হবে এবং কৃষকরা ক্ষতিগ্রস্ত হবেন।  বক্তারা দ্রুত টি.ও লাইসেন্স প্রদান এবং আইডি কার্ডধারী খুচরা বিক্রেতাদের বহাল রাখার দাবি জানান।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংগঠনের জেলা সভাপতি কনক ব্রত ত্রিপুরা, মোঃ সিরাজ, সাধারণ সম্পাদক দুলাল চন্দ্র মজুমদার, দিঘীনালা উপজেলার সভাপতি সুসময় চাকমাসহ অন্যান্য নেতৃবৃন্দ। মানববন্ধন শেষে সংগঠনের পক্ষ থেকে জেলা প্রশাসকের মাধ্যমে কৃষি মন্ত্রণালয়ের সচিব বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়।


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪