| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কুষ্টিয়ায় জাতীয় নিরাপদ সড়ক দিবস পালন

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ২২, ২০২৫ ইং | ১০:৩৮:৪২:পূর্বাহ্ন  |  ১৩৮৬৩৫৭ বার পঠিত
কুষ্টিয়ায় জাতীয় নিরাপদ সড়ক দিবস পালন

কুষ্টিয়া প্রতিনিধি : ‘জাতীয় নিরাপদ সড়ক দিবস’ উপলক্ষ্যে বুধবার (২২ অক্টোবর) এক র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করেছে বাংলাদেশ রোড এন্ড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ)। কুষ্টিয়ায় জেলা প্রশাসন সভাকক্ষে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

কুষ্টিয়ায় জেলা প্রশাসন সভাকক্ষে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতীথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রসাশক আবু হাসনাত মোহাম্মদ আরেফিন।

 ‘মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমবে জীবন ও সম্পদের ক্ষতি’ প্রতিপাদ্যে এ বছর দিবসটি পালন করা হয়। 

৩২ বছর আগে আজকের এই দিনে চট্টগ্রামের চন্দনাইশে সড়ক দুর্ঘটনায় নিহত হন চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের স্ত্রী জাহানারা কাঞ্চন। সেই মর্মান্তিক ঘটনার পর থেকে নিরাপদ সড়কের দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছে সংগঠনটি।  ২০১৭ সাল থেকে দিবসটি জাতীয়ভাবে পালন করা হচ্ছে। 


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪