| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

উগান্ডায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৪৬ নিহত

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ২২, ২০২৫ ইং | ১৩:৪৩:০৫:অপরাহ্ন  |  ১৪০৫৫৮৬ বার পঠিত
উগান্ডায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৪৬ নিহত
ছবির ক্যাপশন: ছবি: সংগৃহীত

ইন্টারন্যাশনাল ডেস্ক: আফ্রিকার দেশ উগান্ডায় গুরুত্বপূর্ণ এক মহাসড়কে একসঙ্গে একাধিক যানবাহন দুর্ঘটনায় পড়ার পর অন্তত ৪৬ জন নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির পুলিশ।

উগান্ডার পুলিশ জানায়,বুধবার প্রথম প্রহরে স্থানীয় সময় রাত সোয়া ১২টার দিকে কামপালা-গুলু মহাসড়কে বিপরীত দিক থেকে আসা দুটি বাস মুখোমুখি সংঘর্ষের পর সেই সঙ্গে একটি লরি ও একটি কারও দুর্ঘটনায় পড়ে ।

সংঘর্ষে পড়া বাসটি একটি লরিকে টপকে এবং অপরদিক থেকে আসা অন্য বাসটি দুর্ঘটনায় পড়া ল্যান্ড ক্রুজারটিকে টপকানোর চেষ্টা করছিল, এক পর্যায়ে উভয় বাসই মুখোমুখি সংঘর্ষে জড়ায়।

আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে, জানিয়েছে উগান্ডার সংবাদমাধ্যম মনিটর।

দক্ষিণে অবস্থিত রাজধানী কামপালা ও উত্তরের শহর গুলুর মধ্যে থাকা রাস্তাটি উগান্ডার অন্যতম ব্যস্ত মহাসড়ক।

রিপোর্টার্স২৪/টিআইিএসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪