| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

পেনশনারদের জন্য ওয়েব পোর্টাল ‘পেনশনার সল্যুশন’ উদ্বোধন

reporter
  • আপডেট টাইম: মে ২০, ২০২৫ ইং | ০০:০০:০০:পূর্বাহ্ন  |  ১৮৩৭৯৯২ বার পঠিত
পেনশনারদের জন্য ওয়েব পোর্টাল ‘পেনশনার সল্যুশন’ উদ্বোধন
ছবির ক্যাপশন: পেনশনারদের জন্য ওয়েব পোর্টাল ‘পেনশনার সল্যুশন’ উদ্বোধন

সিনিয়র রিপোর্টার: 

ঢাকা সেনানিবাসস্থ বিএএফ ঘাঁটি বাশারে অবস্থিত বাংলাদেশ বিমান বাহিনী রেকর্ড অফিসে মঙ্গলবার অবসরপ্রাপ্ত বিমানসেনা ও এমওডিসি (এয়ার) সদস্যদের জন্য ওয়েব পোর্টাল “পেনশনার সল্যুশন” এর উদ্বোধন অনুষ্ঠিত হয়। বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন প্রধান অতিথি হিসেবে ওয়েব পোর্টালটি উদ্বোধন করেন।


মঙ্গলবার আইএসপিআর জানায়, বিমান বাহিনীর অগ্রগতি ও প্রযুক্তিগত উন্নতির সাথে তাল মিলিয়ে বিমান বাহিনী রেকর্ড অফিস বিমান বাহিনীর অবসরপ্রাপ্ত বিমানসেনা ও এমওডিসি (এয়ার) সদস্যদের পেনশন পরবর্তী সেবাসমূহ তাদের হাতের নাগালে পৌঁছে দেওয়ার লক্ষ্যে সম্পূর্ণ নিজস্ব জনবল দ্বারা “পেনশনার সল্যুশন” নামে একটি ওয়েব পোর্টাল প্রবর্তন করেছে। অবসরপ্রাপ্ত বিমানসেনা ও এমওডিসি (এয়ার) সদস্যদের প্রদত্ত সেবাসমূহ আরও সহজ ও দ্রুত সম্পাদন করাই এই ওয়েব পোর্টালের উদ্দেশ্য। 


উল্লেখ্য, ওয়েব পোর্টালটিতে রেজিস্ট্রেশনের মাধ্যমে লগইন করতঃ অবসরপ্রাপ্ত বিমানসেনা ও এমওডিসি (এয়ার) সদস্যগণ দেশে অথবা বিদেশে যেকোন স্থান হতে স্বশরীরে হাজির না হয়ে পেনশন সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য এবং যাবতীয় সেবা গ্রহণ করতে পারবেন। অনলাইনে উল্লিখিত সেবা প্রদানের পাশাপাশি এই ওয়েব পোর্টাল লিখিত এবং ভয়েস মেসেজ গ্রহণ ও প্রদানের মাধ্যমে লাইভ সেবা প্রদানের উপযোগী করে তৈরি করা হয়েছে। এছাড়া ওয়েব পোর্টালটির যথাযথ ব্যবহার সময়, শ্রম এবং অর্থ সাশ্রয়ের পাশাপাশি বিমান বাহিনীর সকল সদস্যদের পেনশনসহ অন্যান্য কার্যসম্পাদানে সহায়ক ভূমিকা পালন করবে।


উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে বিমান সদরের প্রিন্সিপাল স্টাফ অফিসারগণ, আমন্ত্রিত ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং চাকুরিরত, অবসরপ্রাপ্ত বিমানসেনা ও এমওডিসি (এয়ার) সদস্যগণ উপস্থিত ছিলেন।


রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪