কালাম আজাদ'র কবিতা : নারী-শিশু-বৃদ্ধ সকলকেই ভালোবাসি
--------------------------------------------------------------------
নারী, শিশু আর বৃদ্ধ
সকলকেই ভালোবাসি আমি
নারী হলো মায়ের জাতি
বোনের জাতি
মেয়ের জাতি
সহধর্মিণী
আর শিশু থেকেই একটি জাতির উৎপত্তি
দেশের বিকাশ আর এগিয়ে যাওয়া
আর বৃদ্ধরা একটি দেশের সম্পদ
কারণ তাঁদের অবদানেই আমরা আজ
বর্তমান অবস্থানে
তাই সকলকেই ভালোবাসি আমি।
.
রিপোর্টার্স২৪/এস